চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্লীলতাহানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে ইবিতে সমাবেশ

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
7:07 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2025
in শিক্ষা
A A
ইবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘চলো যাই যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে; নারী নির্যাতন বন্ধ করো, জানোয়ারদের বিচার করো; আমার বোন রাস্তায় চলবে, নিরাপদে ঘরে ফিরবে; নারী জাগলে সমাজ জাগবে, ধর্ষকের রাজত্ব ভাঙবে; আমাদের এই সমাজে, ধর্ষকের ঠাই নাই; বিচার চাই, আজই চাই, ধর্ষকের ফাঁসি চাই; আইন যদি না দেয় শাস্তি, জনতাই দেবে প্রতিবাদ গাঁথি; তনু, নুসরাত, নীলা, মৌমিতা, আর কতো হবে নিরবতা; রুখে দাঁড়াও সবাই এবার, ধর্ষকের শেষ হবে এবার; নারী মানে মা-বোন সবার,তাদের প্রতি কেন অত্যাচার?’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়৷

শাওয়ানা শামীম বলেন, চব্বিশের স্বৈরাচার পতন আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কিন্তু দেশের এই ক্রান্তিলগ্নে এসে আইন ও শাসনের ঘাটতি দেখা যাচ্ছে, বিভিন্নভাবে নারীদের অধিকার খর্ব করা হচ্ছে। ধর্ষণের ঘটনা ঘটার পরে যখন আমরা পুলিশে অভিযোগ দেই তার কিছু দিন পর দেখা যায় ধর্ষকেরা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে। এই যদি অবস্থা হয় তাহলে নারীরা কীভাবে তাদের অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।

নাহিদ হাসান বলেন, সমাজে নারীদের কোন অবদান থাকুক বা না থাকুক সমাজে কোন ধর্ষক থাকতে পারবে না। যদি নারীদের কনট্রিবিউশন জিরো পার্সেন্ট থাকে তবুও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিনিয়ত নারীরা হেনস্তার শিকার হচ্ছে। নারীরা সামাজিক অবস্থার কথা চিন্তা করে অনেক সময় বিচার প্রার্থনা করে না আবার পুলিশও উদ্যোগী হয়ে ভুক্তভোগীর পরিচয় গোপন রেখে যথার্থ পদক্ষেপ নিবে তা করতে ব্যর্থ হয়। অনেক সময় রাজনৈতিক ছাত্রছায়ায় ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করা হয়।

সুকান্ত দাস বলেন, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যতদ্রুত সম্ভব এই মেরুদণ্ডহীন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরান। আপনাদেরকে আপ্যায়ন করে চেয়ারে বসানো হয় নাই, এই মেয়েরা আপনাদের এই চেয়ার দিয়েছে। আপনাদের চেয়ারে বসার রাস্তাটা রক্তরঞ্জিত ছিল। আপনার যদি ধর্ষণের বিচার করতে না পারেন তাহলে সোজা করে বলে দেন যে আপনারা পারবেন না। একজন ইমাম তাহলে ধর্ষকের যে বিচার করবে আমরা তা মেনে নেব। দেশজুড়ে এত সন্ত্রাস এত নির্যাতন, ছয় মাস হয়ে গেছে আপনারা পায়ের উপর পা তুলে বসে আছেন, এজন্য আপনাদের চেয়ারে বসানো হয়েছে? আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা মা বোনদের উপর নির্যাতন সহ্য করব না।

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়সমাবেশ
Previous Post

ডাকেটের ক্যারিয়ারসেরা ১৬৫, অজিদের বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড পুঁজি

Next Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২৮ ইঞ্চি উচ্চতার মুস্তাকিন

Next Post
ছোট ছেলে মুস্তাকিন উচ্চতা ২৮ ইঞ্চি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ২৮ ইঞ্চি উচ্চতার মুস্তাকিন

অপারেশন ডেভিল হান্টে আরও ৭৬৯ জন গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT