চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থী নাদিয়া নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিমানবন্দর সড়ক অবরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 23, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিক্ষার্থীরা শিক্ষার্থী নাদিয়া নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের প্রতিবাদে রাজধানীর কাওলার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে বিমানবন্দর সড়কের দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অভিযুক্ত বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (২২ জানুয়ারি) যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বাস চাপায় নিহত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা (১৯)।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বন্ধুর মোটরসাইকেলে যাচ্ছিলেন নাদিয়া। এসময় ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান দুজনই। ঘটনাস্থলেই নাদিয়ার মৃত্যু হয়।

ঘটনার পরে পথচারীরা ঘাতক বাসটি আটক করে। নিহত নাদিয়া সুলতানা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনার প্রতিবাদে গতকাল তাৎক্ষণিক বিমানবন্দর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আজ দুপুর ১২:৩০ টায় আবারও কাওলা এলাকায় সড়ক অবরোধ করে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ভিক্টর পরিবহনের ওই বাসের চালককে গ্রেফতার, নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, ভিক্টর পরিবহনের রুট পারমিট বাতিল এবং কাওলা এলাকায় বাস স্টপেজের দাবি জানিয়েছে।

পুলিশ ইতিমধ্যে ঘাতক বাসটির ড্রাইভার ও চালককে গ্রেপ্তার করলেও বাকি তিনটি দাবি আদায় না হওয়ায় অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায় শিক্ষার্থীরা। প্রায় ৪৫ মিনিট সড়ক অবরোধ করে রাখার পর বাকি তিনটি দাবি আদায়ে পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

রাজধানীর আশকোনায় অবস্থিত বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে মাত্র ১৫ দিন আগে ভর্তি হয়েছিলেন শিক্ষার্থী নাদিয়া। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি উত্তরা এলাকায় থাকতেন। তার পরিবারের সদস্যরা থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়।

Tags: নাদিয়াবাস চাপাবিক্ষোভসড়ক অবরোধসড়ক দুর্ঘটনা
Previous Post

১৫০ আসনে ইভিএমে ভোট হচ্ছে না: ইসি

Next Post

গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারকে ১০ দফা মানতে হবে: মির্জা ফখরুল

Next Post
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি, স্বাস্থ্য পরিস্থিতি বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকারকে ১০ দফা মানতে হবে: মির্জা ফখরুল

ট্রাকের নিচে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু, ঘটনাস্থলে রক্তের দাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT