চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতিঝিল আইডিয়াল স্কুলের নবনিযুক্ত অধ্যক্ষকে দোসর আখ্যা দিয়ে প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 25, জুন 2026
in অন্যান্য, শিক্ষা
A A
প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লাল মোহাম্মদ’-কে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তার নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ সচেতন অভিভাবক ফোরামের আহ্বায়ক ড. হেলাল উদ্দিন।

বিবৃতিতে ড. হেলাল উদ্দিন বলেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজ-মতিঝিল দেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে একজন দুর্নীতিগ্রস্ত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, নৈতিকতাহীন ব্যক্তিকে কোনভাবেই অধ্যক্ষ হিসেবে গ্রহণ করা যায় না।

তিনি বলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের অনুসারী কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ দুর্নীতির বরপুত্র। ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতিগ্রস্ত লাল মোহাম্মদের আমলনামা সামনে আসতে শুরু করে। তার দুর্নীতি, অনিয়ম এবং আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব বিস্তারের সংবাদ ইতোপূর্বে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। পরবর্তীতে দুর্নীতির দায়ে লাল মোহাম্মদকে কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পদ থেকে ওএসডি করা হয়। সেই লাল মোহাম্মদকেই মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ করার অর্থ হচ্ছে আগামী প্রজন্মকে দুর্নীতির ছাত্র হিসেবে তৈরি করা! যেটি জাতির জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে।

ড. হেলাল উদ্দিন বলেন, আমরা মনে করি সরকার দলীয় নেতাকর্মীদের সমর্থনে এবং প্রশাসনে মোটা অংকের টাকা দিয়ে দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ বাগিয়ে নিয়েছে। তাই সরকারকে সুষ্ঠু তদন্ত করে লাল মোহাম্মদের নিয়োগ বাতিল করতে হবে।

সচেতন অভিভাবক ফোরামের আহ্বায়ক ড. হেলাল উদ্দিন বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা মেনে নেবে না। শিক্ষার্থীরা রাজপথে নেমে আসলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলেও তিনি সরকারকে সতর্ক করেন।

Tags: মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ
Previous Post

মাঠের বাইরে মেসি আরও ভালো মানুষ: নেইমার

Next Post

করতোয়া নদীতে গোসলে নেমে ভাবি ও দুই শিশু ননদের মৃত্যু

Next Post
দিনাজপুর জেলার মানচিত্র ও নাম, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

করতোয়া নদীতে গোসলে নেমে ভাবি ও দুই শিশু ননদের মৃত্যু

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি নিয়ে আলোচনা করছে শিশুরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT