চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে বুয়েট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 অপরাহ্ন 27, আগস্ট 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

বুধবার (২৭ আগস্ট) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন.এম. গোলাম জাকারিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) গ্র্যাজুয়েট প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী বা সমমানের পদে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অধিকার সুরক্ষা ও সুসংহত করাসহ সংশ্লিষ্ট গ্রেডে কোটা সংক্রান্ত বৈষম্য দূর করার দাবিতে গত কয়েকদিন ধরে বুয়েটসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপরে বুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে দ্রুততম সময়ে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। এর ধারাবাহিকতায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্তে আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আজ বুয়েটসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উল্লিখিত দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাবার চেষ্টা করলে পুলিশ তাদের উপর টিয়ারগ্যাস, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

এর ফলে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের বদলে পুলিশ কর্তৃক এহেন নির্মমভাবে শিক্ষার্থীদের ওপর যে হামলা করা হয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বুয়েট প্রশাসন পুলিশের এহেন আচরণে অত্যন্ত ক্ষুব্ধ, মর্মাহত এবং এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। যথাযথ তদন্ত সাপেক্ষে এ হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকার দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে বুয়েট প্রশাসন আশা করছে।

Tags: আন্দোলনরত শিক্ষার্থীপুলিশি হামলাবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
Previous Post

শেখ হাসিনার নিপীড়ন-নৃশংসতার প্রতিবাদে জেগে উঠেছিল শিক্ষার্থী-জনতা: তথ্য উপদেষ্টা

Next Post

ছাদের ওপর সবুজ বিপ্লব: বনশ্রীতে ছাদকৃষির নতুন আশা

Next Post
বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে আলোচনা করছে দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদের ওপর সবুজ বিপ্লব: বনশ্রীতে ছাদকৃষির নতুন আশা

Cashless Bangladesh Summit 2025 panel discussion at Channel i Online event. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাশলেস অর্থনীতি নিয়ে নীতি নির্ধারকদের নতুন করে ভাবার অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT