চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্র গবেষণার মহাপরিচালক পদে নৌবাহিনীর কর্মকর্তা নিয়োগের প্রতিবাদ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:06 অপরাহ্ন 16, অক্টোবর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ, বাংলাদেশ
A A
নৌবাহিনীর কর্মকর্তা নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে (বোরি) মহাপরিচালক পদে নৌবাহিনীর কর্মকর্তাকে নিয়োগে প্রস্তাবের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (১৬ অক্টোবর) বোরিতে সর্বাত্মক কর্মবিরতি ও বিকেলে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছেন।

অবস্থান কর্মসূচিতে বিজ্ঞানী ও কর্মকর্তারা বলেন, বোরির মতো একটি বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠানে সামরিক কর্মকর্তা নিয়োগ নজিরবিহীন। তারা এই পদে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী এবং একজন প্রতিষ্ঠিত গবেষককে নিয়োগ দেয়ার দাবি জানান।

গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় নৌবাহিনীর কর্মকর্তা কমোডর মো. মিনারুল হককে সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপন জারির পর থেকে গবেষণা প্রতিষ্ঠানটির বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

প্রতিষ্ঠানটির ৫২জন বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী এই নিয়োগ পুর্নবিবেচনার দাবি করে গত ৯ অক্টোবর প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেন। এরপর ১৩ অক্টোবর তারা বোরিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। মঙ্গলবার অর্ধ দিবস এবং সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছিল।

মঙ্গলবার দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের আট শিক্ষক বোরিতে মহাপরিচালক পদে সামরিক কর্মকর্তা নিয়োগে আপত্তি জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন। চিঠিতে শিক্ষকরা বলেন, বোরির মতো সমুদ্রবিদ্যার বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষপদে একজন সামরিক কর্মকর্তার নিয়োগ তাদের চরমভাবে হতাশ করে।

তারা বোরির শীর্ষপদে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী এবং একজন প্রতিষ্ঠিত গবেষককে নিয়োগ দেয়া অত্যন্ত জরুরি উল্লেখ করে লেখেন, যিনি সমুদ্রবিদ্যা গবেষণায় নেতৃত্ব দিতে সক্ষম এবং বিজ্ঞানীদের যুগোপযোগী পরামর্শ দিয়ে বোরিকে একটি কর্মক্ষম, আধুনিক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারবেন। অন্যথায় এই বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠানটি স্থবির হয়ে পড়বে এবং আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা কমে যাবে।

Tags: প্রতিবাদসমুদ্র গবেষণা ইনস্টিটিউট
Previous Post

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৩১ ভারতীয় জেলে আটক

Next Post

মেসি বলছেন, ব্যালন ডি’অর প্রাপ্য মার্টিনেজের

Next Post
মেসি ও মার্টিনেজ ফুটবল ম্যাচে একসঙ্গে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি বলছেন, ব্যালন ডি’অর প্রাপ্য মার্টিনেজের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অধরাই রয়ে গেল শাহরিয়ারের স্বপ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT