চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদির ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:22 অপরাহ্ন 12, ডিসেম্বর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
জনতা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল সোয়া ৪ টার দিকে জাকসু নেতৃবৃন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।

এসময়, শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মদদদাতা শিক্ষকদের বিচার সম্পন্ন না করা পর্যন্ত প্রশাসনিক ভবন বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন।

এসময়, জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, ‘‘আজ জুলাই আন্দোলনের অগ্রদূত হাদীর ওপর বর্বর হামলা হয়েছে। কাল আমাদের ওপরও হামলা হতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে এসে ব্যানার লাগিয়ে যায়, কিন্তু তাদের আইনের আওতায় আনা হয়না। আমরা ওসমান হাদীর ওপর হামলার বিচার চাই। জাহাঙ্গীরনগরে যতদিন জুলাই হামলায় মদদদাতা শিক্ষকদের বিচার হবে না ততদিন পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা ঝুলবে।’’

এর আগে, ওইদিন বিকাল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে মুরাদ চত্বর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময়, তারা জুলাই যোদ্ধা হাদীর ওপর হামলায় জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এছাড়া, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Tags: জাতীয় নির্বাচন ২০২৬প্রশাসনিক ভবনে তালাবিক্ষোভ-মিছিলশরিফ ওসমান হাদি
Previous Post

সূর্যবংশীর রেকর্ডে যুব এশিয়া কাপে ভারতের বড় জয়

Next Post

ওসমান হাদীর গুলিবিদ্ধের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল

Next Post
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদীর গুলিবিদ্ধের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতার মিলাদ ও দোয়া মাহফিলের ছবি, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার সুস্থতা চেয়ে ছাত্রদল নেতা রনির মিলাদ ও দোয়া মাহফিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT