চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প

সুতপার ঠিকানা, জন্মভূমি ও ঢাকা ড্রিমের পর বড়পর্দায় আসছে প্রসূন রহমানের ‘শেকড়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 পূর্বাহ্ন 31, জুলাই 2026
in বিনোদন
A A
শেকড় সিনেমার মূল চরিত্রের একদল অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ, পরিচয়, অভিবাসন আর শেকড়ে ফেরার গভীর মানবিক গল্প নিয়ে নির্মিত প্রসূন রহমানের নতুন চলচ্চিত্র ‘শেকড়’ (The Roots) শুক্রবার (৩১ জুলাই) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সিনেমাটির ভাবনা ও নির্মাণযাত্রার কথা তুলে ধরে এই নির্মাতা বলেন, ‘শেকড়’ শুধু একটি চলচ্চিত্র নয়, বরং নিজের জীবনের আয়নায় নিজেকে নতুন করে দেখার একটি সুযোগ।

প্রসূন রহমান জানান, তার চলচ্চিত্রে বরাবরই অভিবাসন, বাস্তুচ্যুতি, আত্মপরিচয়ের সংকট এবং মানুষের ঠিকানা খুঁজে ফেরার গল্প উঠে এসেছে। ‘সুতপার ঠিকানা’, ‘জন্মভূমি’ ও ‘ঢাকা ড্রিম’-এর ধারাবাহিকতায় এবার ‘শেকড়’-এ তিনি তুলে ধরেছেন আন্তর্জাতিক অভিবাসন এবং পরিচয়ের সংকটের গল্প।

‘শেকড়’ চলচ্চিত্রের একটি দৃশ্য

নির্মাতার ভাষায়, যারা শেকড় ছেড়ে দূরে চলে যান, তারা দেশকে কীভাবে দেখেন, কীভাবে অনুভব করেন এবং তাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই অনুভূতি কীভাবে পৌঁছে দিতে চান- সেই প্রশ্নগুলোকেই কেন্দ্র করে এগিয়েছে সিনেমার গল্প।

তিনি বলেন, প্রায় প্রতিটি পরিবারেরই কেউ না কেউ দেশের বাইরে থাকেন। ফলে অভিবাসনের অভিজ্ঞতা আমাদের সমাজের খুব পরিচিত বাস্তবতা। সেই বাস্তবতাকেই একজন প্রবাসীর চোখ দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে ‘শেকড়’-এ। একই সঙ্গে সমকালীন বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতারও প্রতিফলন ঘটেছে চলচ্চিত্রে।

মা ও শিশুদের সঙ্গে ভ্রমণে একটি ছবি, প্রকৃতি ও পরিবার সম্পর্কের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
‘শেকড়’ চলচ্চিত্রের একটি দৃশ্য

গল্পের কেন্দ্রে রয়েছে ১২ বছর পর দেশে ফেরা এক প্রবাসী বাবা এবং তার আট বছর বয়সী সন্তান। নির্মাতার মতে, যে শিশুর জন্ম ও বেড়ে ওঠা বিদেশে, তার চোখে বাংলাদেশের প্রথম অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন এক আবিষ্কার। দাদির স্নেহ, দেশের সংস্কৃতি, লালনের স্মৃতি কিংবা রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয়- সবকিছুই তার কাছে বিস্ময়ের।

প্রসূন রহমান বলেন, প্রবাসীদের কাছে দেশ অনেক সময় নস্টালজিয়ার নাম। কিন্তু নতুন প্রজন্মের কাছে দেশ মানে একেবারে নতুন করে আবিষ্কার করার একটি জায়গা। সেই অনুভূতিকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন তারা।

‘শেকড়’ চলচ্চিত্রের পোস্টার

চলচ্চিত্রটির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, পুরো নির্মাণদল আন্তরিকভাবে কাজ করেছে, যাতে দর্শক প্রেক্ষাগৃহে বসেই মাটির সোঁদা গন্ধ, গ্রামের আবহ আর মায়ের আঁচলের উষ্ণতা অনুভব করতে পারেন। অভিনয়শিল্পীরাও নিজেদের চরিত্রের সঙ্গে গভীরভাবে একাত্ম হয়ে কাজ করেছেন।

নির্মাতার বিশ্বাস, ‘শেকড়’ সব বয়সী দর্শকের জন্য একটি পারিবারিক চলচ্চিত্র, যা শুধু বিনোদন দেবে না, বরং মানুষকে নিজের শেকড়, স্মৃতি ও পরিচয় নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে।

শুক্রবার (৩১ জুলাই) সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শেকড়’। তবে দর্শকদের জন্য বিশেষ আয়োজনে স্টার সিনেপ্লেক্সে এক দিন আগেই, ৩০ জুলাই থেকে ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে।

বাংলাদেশি নারী ও শিশু সংগীত ও শিক্ষা পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ
‘শেকড়’ চলচ্চিত্রের একটি দৃশ্য

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দিলারা জামান, এফ এস নাইম, আইশা খান, সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, নাফিস আহমেদ, নাইরুজ সিফাত, রওনক রিপন, মাহবুবুর রহমান, ফাতেমাতুজ জোহরা ইভাসহ আরও অনেকে। কাহিনি লিখেছেন সানাউল মোস্তফা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর।

বাংলাদেশে মুক্তির পর ২ আগস্ট কানাডার তিনটি শহরে ছবিটি মুক্তি পাবে। এরপর পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশেও প্রদর্শিত হবে ‘শেকড়’।

Tags: প্রসূন রহমানলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

Next Post

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Next Post
চাকচিক্য ভাঙা বাসের ক্ষতিগ্রস্ত অংশ, দুর্ঘটনার চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঢাকায় রিকশা ও অটোবাইক চলাচল, গাছের ছায়ায় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝলমলে রোদ, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT