চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

বললেন তারকা অভিনেতা প্রসেনজিৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 05, মে 2026
in বিনোদন
A A
ব্ল্যাক সানগ্লাস পরা পুরুষের স্টাইলিশ ছবি, আধুনিক ফ্যাশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি টলিউডেও শুরু হয়েছে তুমুল আলোচনা। এই আবহেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে প্রসেনজিৎ স্পষ্ট ভাষায় জানান, তার সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি লিখেছেন, “আমি বহু বছর ধরে সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং ভবিষ্যতেও সেই পথেই চলতে চাই। সবার কাছে আমার অনুরোধ, দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না।”

এই বক্তব্য আসে এমন এক সময়, যখন শিবপুর কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী ও অভিনেতা রুদ্রনীল ঘোষ দাবি করেন, নির্বাচনের ফল প্রকাশের পর তাকে ফোন করেছিলেন প্রসেনজিৎ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

তবে নিজের পোস্টে প্রসেনজিৎ এই দাবি নাকচ করে দিয়ে জানান, “আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোট ভাই আমাকে ফোন করেছিল। বড় হিসেবে আশীর্বাদ করাটা আমার দায়িত্ব, আমি সেটাই করেছি। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।”

নির্বাচনের ফলাফল ঘিরে ইতোমধ্যে বিভিন্ন টলিউড তারকাদের অবস্থান নিয়ে নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনা চলছে। এর মধ্যেই প্রসেনজিতের এই স্পষ্ট অবস্থান নতুন মাত্রা যোগ করেছে বিতর্কে।

অন্যদিকে, রুদ্রনীল ঘোষ এক সাক্ষাৎকারে টলিউডে রাজনৈতিক প্রভাব, শিল্পীদের ওপর চাপ এবং বয়কট সংস্কৃতি নিয়ে বিস্তর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, অতীতে নিজের মত প্রকাশের কারণে তাকে একঘরে করা হয়েছিল এবং অনেকেই চাইলেও প্রকাশ্যে পাশে দাঁড়াতে পারেননি।

Tags: অভিনয়টলিউডনির্বাচনপ্রসেনজিৎফলবিধানসভারাজনীতিরুদ্রনীল ঘোষসিনেমা
Previous Post

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Next Post

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

Next Post
দারাজের ঈদ সেল, গরু-ছাগল জেতার সুযোগসহ ৮০% পর্যন্ত ছাড়. Channel i News - চ্যানেল আই নিউজ

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT