চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতের প্রযোজিত সিনেমায় প্রসেনজিৎ-মিথিলা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 13, নভেম্বর 2021
in বিনোদন
A A
প্রসেনজিৎ ও মিথিলা একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় নিয়মিত গল্প নির্ভর সিনেমা প্রযোজনা করছেন পশ্চিম বাংলার তারকা অভিনেতা জিৎ। আবারও নতুন ছবির ঘোষণা এসেছে তার প্রযোজনা সংস্থা থেকে।

এবার তার ছবিতে অভিনয় করতে চলেছেন সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ। চমকের খবর হলো, এই ছবিতে নাকি দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে!

এমন খবরই দিলো পশ্চিম বাংলার শীর্ষ সংবাদ মাধ্যম। একটি প্রতিবেদনে জানানো হয়, জিৎ প্রযোজিত সিনেমাটি নির্মাণ করবেন শৌভিক কুণ্ডু। নাম ‘আয় খুকু আয়’। সোমবার থেকে শুরু হচ্ছে শুটিং। প্রসেনজিৎ-মিথিলা ছাড়াও অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।

সিনেমায় হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের এক সময়ের বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। তবে নতুন ভাবে। গানটিকে এই সময়ের মতো করে বাঁধতে চলেছেন রণজয়। গাইবেন শ্রীকান্ত আচার্য।

বাবা মেয়ের গল্পই সিনেমার উপজীব্য। ছবিতে বাবার চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাকে এর আগে কেউ দেখেননি। চিত্রনাট্য অনুযায়ী, একাধিক বয়স ছুঁয়ে যাবেন প্রসেনজিৎ। সিনেমায় তার মেয়ে দিতিপ্রিয়া। মেয়ের জীবনে মায়ের অবস্থান অল্প।

মিথিলা তাহলে কোন চরিত্রে? এ বিষয়ে নাকি পরিচালক ঘুণাক্ষরেও মুখ খুলেননি! তবে গুঞ্জন বলছে, স্বল্প পরিসরেই পর্দা ভাগ করতে চলেছেন মিথিলা। কথায় কথায় পরিচালক জানিয়েছেন, তিনি গল্পটি লিখেছেন প্রসেনজিৎকে ভেবে।

Tags: জিৎপ্রসেনজিৎবুদ্ধদেব ভট্টাচার্যমিথিলালিড বিনোদনসত্যম ভট্টাচার্যসিনেমা
Previous Post

দেশের পরিবর্তনের অগ্রদূত সাধারণ জনমানুষ: পরিকল্পনামন্ত্রী

Next Post

ধান কাটতে ঘুম থেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা

Next Post
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ধান কাটতে ঘুম থেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা

জয়পুরহাট জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে বিদ্রোহী প্রার্থীর মাইক ভাংচুরে সংঘর্ষ, আহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT