চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাকে ‘অপমান’, তোপের মুখে যা বললেন প্রসেনজিৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:11 অপরাহ্ন 10, জুলাই 2025
in বিনোদন
A A
প্রসেনজিৎ স্মার্ট লুকের সাথে ক্যাজুয়াল পোশাকে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিনেমার প্রচারে মুম্বাই গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী। সেখানে এক বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিক তাকে বাংলায় প্রশ্ন করেন। তার উত্তরে প্রসেনজিৎ তাকে ইংরেজিতে বলেন, ‘হিন্দিতে বলুন, বাংলায় বলার কী দরকার?’

তার এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। রীতিমত তোপের মুখে পড়েছেন এই সুপারস্টার। ক্লিপসটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বাংলাকে অপমান করার অভিযোগে শুরু হয় বিতর্ক।

অবশেষে ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। বৃহস্পতিবার (১০ জুলাই) নিজের ফ্যান পেজে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে প্রসেনজিৎ প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হওয়াকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন তিনি।

এক বিবৃতি দিয়ে প্রসেনজিৎ বলেছেন, “কিছুদিন হল আমার একটা কথা, বলা ভালো একটা বাক্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেটা নিয়েই কিছু বলতে চাই। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করছি। গত কয়েকবছর জাতীয় স্তরে কয়েকটা কাজ করার সুযোগ এসেছে। সেরকমই একটা হিন্দি সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষ্যে ১ জুলাই মুম্বাইয়ের জুহু পিভি আর-এ সাংবাদিক সম্মেলন হচ্ছিল। ডায়াসে যারা ছিলেন, ছবির পরিচালক, শিল্পী, অন্যান্যরা, সবাই প্রথম থেকেই মূলত ইংরেজিতেই কথা বলছিলেন। বাংলার এক সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘদিনের পরিচিত। অত্যন্ত স্নেহের পাত্রী। কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল বাংলায় উত্তর দিলে হয়তো অনেকেই সঠিক মানে বুঝতে পারবেন না। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না এমন মানুষের সংখ্যাই অনেকটা বেশি। তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওনাকে বলি যে বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন?”

ফেসবুক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু সামাজিক মাধ্যমে শুধুমাত্র ওই একটা সেনটেন্স তুলে দেওয়া হয়েছে, হয়তো অনেকে ওই কথার আক্ষরিক অর্থের সূত্রে আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ ওই কথার এরকম প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যহহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আর আমার ধারণা সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না।

প্রসেনজিৎ বলেন, “বাংলা আমার প্রাণের ভাষা, ভালবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এইটুকু বুঝেছি আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত। সম্পর্কে যেটুকু তথ্য বা আমার তখনকার ভাবনাটুকু আপনাদের জানালাম, ভাল থাকুন। নমস্কার।”

Tags: অভিনয়মুম্বাইলিড বিনোদনসিনেমাসুপারস্টার
Previous Post

আফগানিস্তানে ৬ বছর বয়সী শিশুর বাল্যবিবাহে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ

Next Post

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

Next Post
কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনে সহায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

গুজরাটে সেতু ধসে বহু মানুষ নদীতে পড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটে সেতু ধসে মৃত্যুর মিছিল, মৃতের সংখ্যা বেড়ে ১৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT