চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেল-গ্যাস খাতে মুনাফার ৫ শতাংশ শ্রমিকদের না দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 অপরাহ্ন 29, জানুয়ারি 2026
in অন্যান্য
A A

তেল ও গ্যাস খাতের কোম্পানিগুলো শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের মুনাফায় অংশগ্রহণের বিধান থেকে বঞ্চিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

তিনি বলেন, এ সংক্রান্ত একটি প্রস্তাব শ্রমিক নেতারা প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে বাবুল আখতার বলেন, শ্রম আইনের পঞ্চদশ অধ্যায়ে মালিকের মুনাফা থেকে শ্রমিকদের অংশ দেওয়ার যে বিধান রয়েছে, তা বাতিল বা সীমিত করার জন্য তেল-গ্যাস কোম্পানিগুলো একটি প্রস্তাব নিয়ে এসেছে। আমরা শ্রমিক নেতারা সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছি।

তিনি বলেন, পরে কোম্পানিগুলোর পক্ষ থেকে একটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়। নীতিগতভাবে সেই প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ থাকলেও আজই তা অনুমোদনের জন্য এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছিল। আমরা সে চাপ মানিনি।

বাবুল আখতার জানান, সরকারের মেয়াদ শেষের দিকে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তাই আমরা বলেছি, নতুন সরকার এলে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি আরও ভালোভাবে বোঝার জন্য আলোচনায় বসতে সম্মত হয়েছি।

তিনি আরও জানান, আগামী রোববার তেল ও গ্যাস খাতের প্রতিনিধিদের সঙ্গে শ্রমিক নেতাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রস্তাবটি শ্রমিকদের পক্ষে গ্রহণযোগ্য হলে তা মেনে নেওয়া হবে। অন্যথায় দেশীয় ও বিদেশি সব তেল-গ্যাস কোম্পানির বিরুদ্ধে শ্রমিকস্বার্থবিরোধী অবস্থানের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরা হবে।

শ্রমিক নেতা বাবুল বলেন, সরকার দাবি করছে যে তারা কোনো টেন্ডার দিচ্ছে না বা এতে অংশ নিচ্ছে না। কিন্তু বাস্তবে এর পেছনে আমলাতান্ত্রিক বা রাজনৈতিক কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। এর সঙ্গে শ্রমিকদের মুনাফার ৫ শতাংশের কোনো সম্পর্ক নেই।

তিনি ব্যাখ্যা করে বলেন, বিদ্যমান আইন অনুযায়ী কোনো কোম্পানি লাভ করলে সেই লাভের ৫ শতাংশ শ্রমিকদের জন্য বরাদ্দ থাকার কথা। এই ৫ শতাংশের মধ্যে ৮০ শতাংশ সরাসরি সমান হারে শ্রমিকদের দেওয়া হয়, ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে এবং বাকি ১০ শতাংশ সরকারি কোষাগারে রাজস্ব হিসেবে জমা হয়। তবে বর্তমানে জ্বালানি মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে শ্রমিকদের জন্য নির্ধারিত এই ৫ শতাংশ দেওয়া হবে না। বিদেশি আটটি তেল ও গ্যাস কোম্পানি দাবি করছে, এই হার বেশি হওয়ায় তারা তা দিতে পারবে না। শ্রমিক নেতারা বলছেন, এটি কেবল লাভের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটি বাংলাদেশের প্রচলিত শ্রম আইনের অংশ।

তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আপাতত সরকারি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তবে আলোচনার সুযোগ রাখা হয়েছে এবং আগামী বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Tags: মুনাফাশ্রম আইন
Previous Post

এক স্বৈরাচার সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ ইসলাম

Next Post

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: ২৮টি বিভাগে পুরস্কারের সংখ্যা ৩০টি

Next Post

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: ২৮টি বিভাগে পুরস্কারের সংখ্যা ৩০টি

সাফ নারী ফুটসাল শিরোপা জিতে ঢাকায় ফিরেছে নারী ফুটবল দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT