চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 20, মে 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
নেপাল-বাংলাদেশের বিদ্যুৎ চুক্তির আলোচনার জন্য বিদ্যুৎ খুঁটি ও তারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুতের সঞ্চালন চার্জ ইউনিটপ্রতি ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৪৯ পয়সা করার প্রস্তাব দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)। এতে সঞ্চালন চার্জ বাড়বে ১৯ পয়সা বা প্রায় ৬০ শতাংশ।

বুধবার রাজধানীর কেআইবি মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরে পিজিসিবি। একই শুনানিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি দেড় টাকা বা প্রায় ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

গণশুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে সম্ভাব্য ঘাটতি ৬২ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। আগামী অর্থবছরে এ ঘাটতি আরও বেড়ে ৬৫ হাজার কোটি টাকা হতে পারে।

তিনি বলেন, বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে পুরো বিদ্যুৎ খাত বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)–এর প্রতিনিধিরা। তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্নীতির দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে।

গণশুনানিতে অংশ নেওয়া বক্তারা বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। একই সঙ্গে শিল্প ও উৎপাদন খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে। এতে উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

বিইআরসি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে।

Tags: ক্যাবগণশুনানিজ্বালানি খাতপিজিসিবিপিডিবিবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডবিইআরসিবিদ্যুতের দামবিদ্যুৎসঞ্চালন চার্জ
Previous Post

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

Next Post

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

Next Post
কিংস কোচ মাঠে দেরিতে আসার কারণ ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে দেরিতে ও পুরস্কার নিতে না আসার কারণ জানালেন কিংস কোচ

শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার ছবি, হাত বাঁধা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT