চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগের জবাবে যা বললেন ফয়েজ আহমদ তৈয়্যব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 19, নভেম্বর 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগের জবাবে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভোরের কাগজের অনলাইন সম্পাদক মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ নিয়ে যাওয়ার পর বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারণা চালানো হয়।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এনইআইআর বাস্তবায়নের সঙ্গে তাকে সম্পৃক্ত করে মিথ্যা ও মনগড়া তথ্য ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ অসত্য। রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থেই এনইআইআর কার্যক্রম পরিচালিত হচ্ছে। অবৈধ মোবাইল হ্যান্ডসেট নিয়ন্ত্রণে বিটিআরসি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠকও করেছে। এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমাকে দায়ী করার চেষ্টা করছে—যা অনভিপ্রেত।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে তার (ফয়েজ আহমদ তৈয়্যব) কোনো ভূমিকা নেই এবং সাংবাদিক কিংবা তার পরিবারের কারও পক্ষ থেকেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ঘটনা অনুসন্ধানে জানা যায়, জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সাংবাদিক মিজানুর রহমানের সঙ্গে আমার ব্যক্তিগত বা পেশাগত কোনো সম্পর্ক নেই। তারপরও যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তা মতপ্রকাশের স্বাধীনতাকেই বাধাগ্রস্ত করে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের অসত্য তথ্য প্রচারে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে কেউ যেন আর ভুয়া তথ্যের বিভ্রান্তিতে না পড়েন।

আরও পড়ুন: ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর মুক্ত হয়ে যা জানালেন সাংবাদিক সোহেল

Tags: জিজ্ঞাসাবাদটেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীডাকফয়েজ আহমদ তৈয়্যবভোরের কাগজ
Previous Post

জালিয়াতির খপ্পরে অভিনেত্রী শ্রিয়া সরণ

Next Post

শেখ হাসিনার রায়ে কোনো অস্থিরতা নেই, বিজয় দিবসেও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
শেখ হাসিনার রায়ে কোনো অস্থিরতা নেই, বিজয় দিবসেও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার রায়ে কোনো অস্থিরতা নেই, বিজয় দিবসেও শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা-১৩ ও ১৭ আসনে প্রচারে মিত্রদের পোস্টার ও ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৩ ও ১৭ আসনে প্রচারে মিত্ররা, বিএনপির তৃণমূলে হতাশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT