চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড্ডা-গানে টিএসসি মাতালেন জয়া-সুমীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
জয়া ও সুমীরা আড্ডা-গানে অংশগ্রহণ করছেন, দর্শক ও সংগীতপ্রেমীরা উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মাহমুদ দিদারের প্রথম ছবি ‘বিউটি সার্কাস’। ছবিটির খবর দর্শকের কাছে পৌঁছে দিতে চলছে জোর প্রচারণা। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত ঢুঁ দিচ্ছে পুরো টিম।

তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় ‘বিউটি সার্কাস’ এর নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিন জয়া আহসান, ফেরদৌস, এবিএম সুমন, চিরকুট ব্যান্ডের সুমী ও অ্যাশেজ ব্যান্ডের ইভানদের দেখতে টিএসসি মিলনায়তন কানায় কানায় পূর্ণতা পায়।

গানে কথায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন জয়া-সুমীরা। জয়া বলেন, আমি কলকাতায় ছিলাম, শুধু আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ হবে- এজন্য সোজা কলকাতা থেকে টিএসসি এসেছি। আবার কলকাতায় ফিরে যেতে হবে।

আড্ডা-গানে জয়া ও সুমীরা মঞ্চে উপস্থিত, দর্শক ও সংগীতশিল্পীরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন,‘বিউটি সার্কাস’ এতোদিন আমাদের ছিলো, ২৩ তারিখ থেকে এটি আপনাদের করে দিলাম। আপনারা এখন সিনেমাটি ধারণ করবেন। এসময় সবাইকে সিনেমা হলে গিয়ে ‘বিউটি সার্কাস’ দেখার অনুরোধ করেন জয়।

টিএসসি মিলনায়তনে উপস্থিত দর্শক জয়ার কাছে গান শোনানোর আবদার করেন। এসময় জয়া চিরকুট ব্যান্ডের সুমী ও অ্যাশেজের ইভানকে খুঁজতে থাকেন। তাদের সঙ্গে ‘বিউটি সার্কাস’ এর শ্রোতাপ্রিয়তা পাওয়া ‘বয়ে যাও নক্ষত্র সময়’ গানটি সমস্বরে গেয়ে উঠেন। দর্শকরাও তাদের গাওয়া গানের সাথে গলা মেলান।

টিএসসি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান, দর্শক ও শিল্পীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ বসুন্ধরা গুঁড়া মশলা নিবেদিত সিনেমা ‘বিউটি সার্কাস’ সরকারি অনুদান ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত। সিনেমাটিতে বিউটি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এ ছাড়া আরো অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু প্রমুখ।

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্পে নির্মিত হয়েছে ‘বিউটি সার্কাস’। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে এতে।

Tags: অভিনেতাএবিএম সুমনকলাকুশলীগাজী রাকায়েতচিরকুটজয়াজয়া আহসানটিএসসিতৌকীর আহমেদনির্মাতাফেরদৌসবিউটি সার্কাসব্যান্ডমাহমুদ দিদারলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাহুমায়ূন সাধু
Previous Post

এশিয়া কাপের হতাশা ভুলে দুবাই মিশনে বাংলাদেশ

Next Post

আঁখির জমি নিয়ে পুলিশের শাসানো, বাফুফে বলছে ‘সব ঠিক আছে’

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় গোলের জন্য শট নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আঁখির জমি নিয়ে পুলিশের শাসানো, বাফুফে বলছে ‘সব ঠিক আছে’

স্মিত মুখের তরুণী, সবুজ প্রাকৃতিক পরিবেশে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একসঙ্গে দুজনের সঙ্গে প্রেম করছেন অনন্যা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT