চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা ভ্রমণে সুন্দরবনের বাঘ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
সুন্দরবনের বাঘের থিমযুক্ত ক্যারেকটার সহ দর্শকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত করার প্রেক্ষাপটে নির্মিত বাণিজ্যিক ধারার ছবি অপারেশন সুন্দরবন। দীপংকর দীপন পরিচালিত এ ছবিটি মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে। এর মধ্যে প্রচারণায় ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছে টিম ‘অপারেশন সুন্দরবন’।

বাঘসহ সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় জনমনে সচেতনতা তৈরিতে বিশেষ প্রচারণা চালাচ্ছেন তারা। এর অংশ হিসেবে বিভিন্ন সিনেমা হলে একটি করে বুথ খোলা হচ্ছে। যেখানে সোনা, রূপা ও হিরা নামে তিনটি কৃত্রিম বাঘ থাকছে। ওই বাঘ দেখে নানাবয়সী দর্শক আকৃষ্ট হবে এবং শিশুরা জানতে পারবে।

এর মাধ্যমে বাঘ সংরক্ষণে সচেতনতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই ক্যাম্পেইনের নাম দেওয়া হয়েছে ‘সুন্দরবনের বাঘ এলো সিনেমা ভ্রমণে’। সোমবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চিত্রামহল, মধুমিতা ও লায়ন সিনেমা হলে প্রচারণাটি শুরু করেছেন সিয়াম-রোশানরা।

সুন্দরবনের বাঘের থিমের পোশাক পরা চরিত্রের সঙ্গে দর্শকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা দীপংকর দীপন বলেন, “অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রে বিভিন্ন পশুপাখিকে দেখানো হয়েছে, তাদের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্য। সুন্দরবনের বাঘ, প্রাকৃতিক পরিবেশ সুন্দরবনেই মানানসই। তাদেরকে যেন সেখানে সযত্নে থাকতে দেওয়া হয়। সুন্দরবনে যেন বাঘের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত থাকে, সেজন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি আহ্বান জানাই। আমাদের এই ক্যাম্পেইন কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

চিত্রনায়ক সিয়াম সুন্দরবনের বাঘ সংরক্ষণে গুরুত্বারোপ করে বলেন, সুন্দরবনের বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে আর সুন্দরবন বাঁচলে আমাদের দক্ষিণ-পশ্চিম অঞ্চল রক্ষা পাবে, বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে।

চিত্রনায়ক জিয়াউল রোশানের ভাষ্য, শুটিংয়ের সময় আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম, যাতে সুন্দরবনের কোনও ক্ষয়ক্ষতি না হয়। প্রাণীর প্রতি আমার অসামান্য ভালোবাসা আছে। এই ভালোবাসা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, সেটাই কাম্য।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, জিয়াউল রোশান, তাসকিন রহমান, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, সামিনা বাশার প্রমুখ। এটি প্রযোজনা করেছে র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

Tags: অপারেশন সুন্দরবনজিয়াউল রোশানতাসকিন রহমানদর্শনা বণিকনুসরাত ফারিয়ামনোজ প্রামাণিকরাইসুল ইসলাম আসাদরিয়াজ আহমেদশতাব্দী ওয়াদুদসামিনা বাশারসিনেমাসিয়াম আহমেদ
Previous Post

শারদীয় দুর্গোৎসব’২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

Next Post

বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য নদীকে রক্ষা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব

Next Post
নদী রক্ষা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে গোলটেবিল আলোচনা, বাংলাদেশের পরিবেশ ও জীবনযাত্রার জন্য গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য নদীকে রক্ষা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব

খুশি যুবক হাসছে, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১০টা-৫টার চাকরি ছেড়ে যেভাবে সিনেমায় দুলকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT