চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজযাত্রীদের লাগেজ সময়মতো পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
4:48 অপরাহ্ন 20, এপ্রিল 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতি বছর হজ মৌসুমে ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’-এর আওতায় হজযাত্রীদের লাগেজ ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ জমা পড়লেও চলতি বছর দেখা গেছে ভিন্ন চিত্র। এবার অধিকাংশ হজযাত্রী হোটেলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অথবা কয়েক ঘণ্টার মধ্যেই তাদের লাগেজ হাতে পাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতীতে সময়মতো লাগেজ পৌঁছাতে ব্যর্থতা এবং লাগেজ হারিয়ে যাওয়ার ঘটনায় হজযাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হতো। এমন ঘটনাও ঘটেছে, হজ পালন শেষে দেশে ফেরার পরও অনেক যাত্রী তাদের লাগেজ ফেরত পাননি।

এ ধরনের সমস্যার পেছনে সৌদি আরবের বেসরকারি ওকালা কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠান ‘বিনা ইন্টারন্যাশনাল’-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। তবে চলতি বছর পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। সময়মতো লাগেজ পেয়ে তারা স্বস্তি প্রকাশ করছেন।

এদিকে, হজযাত্রীদের বিমানবন্দর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত লাগেজ তাদের আবাসনে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে সৌদি পোস্ট অ্যান্ড লজিস্টিক সার্ভিস কোম্পানির চেয়ারম্যান মিস্টার রাবি খালিলের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, কাউন্সেলর (হজ) মোহাম্মদ কামরুল ইসলাম, মৌসুমি হজ কর্মকর্তা মো. রুহুল আমিনসহ দূতাবাস, কনস্যুলেট এবং সৌদি পোস্ট অ্যান্ড লজিস্টিক সার্ভিস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে বাংলাদেশ থেকে আগত লাগেজ ব্যবস্থাপনায় ‘কালার ট্যাগ’ প্রযুক্তি চালুর বিষয়ে সন্তোষ প্রকাশ করেন কোম্পানির চেয়ারম্যান। তিনি জানান, এই পদ্ধতি চালু থাকলে দ্রুত ও নির্ভুলভাবে হজযাত্রীদের কাছে লাগেজ পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি এ উদ্যোগ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।

Tags: প্রতিশ্রুতিলাগেজসৌদি আরবহজযাত্রী
Previous Post

হয়ে গেল ‘জেসিআই বাংলাদেশ কার্নিভাল ২০২৬’

Next Post

‘সংসদের কেনাকাটায় হরিলুট’ প্রতিবেদন বিষয়ে তদন্ত কমিটি গঠন

Next Post
ছবি: সংগৃহীত

'সংসদের কেনাকাটায় হরিলুট' প্রতিবেদন বিষয়ে তদন্ত কমিটি গঠন

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের দৃষ্টিতে আওয়ামী লীগের 'সবচেয়ে বড় ভুল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT