চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষবার শিল্পকলায় শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত আহমেদ রুবেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 08, ফেব্রুয়ারি 2024
in বাংলাদেশ, বিনোদন
A A
Bangladeshi people gather at a memorial event for Ayub Khan at Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের বেশিরভাগ সময় শিল্প অঙ্গনের মানুষদের সঙ্গে কাটিয়েছেন অভিনেতা আহমেদ রুবেল। সেই সুবাদে এর আগে অসংখ্যবার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গিয়েছিলেন।

তবে বৃহস্পতিবার সাড়ে ১০টায় সকালে তার যাওয়াটা ছিল অন্যরকম। তাকে আনা হয়েছিল নিথর দেহে, এটাই তাঁর শেষবারের মতো শিল্পকলা ভ্রমণ। আর তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সহকর্মী ও অনুরাগীরা।

ঢাকা থিয়েটারের উদ্যোগে লাশবাহী ফ্রিজারে করে সকাল ১১টা নাগাদ শিল্পকলা চত্বরে আনা হয় আহমেদ রুবেলের মরদেহ। গাড়ি থেকে নামানোর সাথে সাথে তার মরদেহ ঘিরে ধরেছেন সবাই। একে একে প্রত্যেকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন অনুরাগী ও সহশিল্পীরা।

ঢাকা থিয়েটার ছাড়াও আহমেদ রুবেলকে শ্রদ্ধা নিবেদন জানাতে আসে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি, গ্রাম বাংলা থিয়েটার, অভিনয় শিল্পী সংঘ, সাংসদ ও চিত্রনায়ক ফেরদৌস।

ঢাকা থিয়েটারের পক্ষে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ১৯৮৭ সালে রুবেল ঢাকা থিয়েটারের যোগ দেন। এরপর থেকে তিনি আমাদের সক্রিয় সদস্য। আজকের এই শ্রদ্ধা নিবেদন শুধু ঢাকা থিয়েটারের নয়, বরং তাকে বিদায় জানাচ্ছে দেশের সকল থিয়েটারকর্মী।

নির্মাতা মোর্শেদুল ইসলাম বলেন, যতজন শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেছেন আমার কাছে মনে রুবেলই পারফেক্ট ছিল। তার আত্মার শান্তি কামনা করছি। তাকে নিয়ে স্মৃতিচারণ করলে কথা বলে শেষ করা যাবে না।

বৃহস্পতিবার দুপুরে অভিনেতা আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা জানাবে চ্যানেল আই। টেলিভিশনটির তেজগাঁও কার্যালয়ে হবে অভিনেতার নামাজে জানাজা।

আহমেদ রুবেল স্মরণে শিল্পকলায় শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বিষয়ে চ্যানেল আইয়ের পক্ষ থেকে জানানো হয়, আহমেদ রুবেলের মরদেহ পৌনে ১টার দিকে চ্যানেল আই প্রাঙ্গণে নিয়ে আসা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে চ্যানেল আই প্রাঙ্গণেই হবে অভিনেতার জানাজা।

এরপর ‘বৃক্ষমানব’ খ্যাত অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে হবে গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবীথি, জোড় পুকুরে আসর বাদ হবে অভিনেতার দাফন।

শিল্পকলায় শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত আহমেদ রুবেল. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার সন্ধ্যায় নিজের অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবির উদ্বোধনী শো’তে উপস্থিত থাকার কথা ছিলো আহমেদ রুবেলের। শো’তে যোগ দিতে বসুন্ধরা শপিং মলের বেজমেন্টে গাড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রুবেল। পরে একটি বেসরকারি হাসপাতালে নিলে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ছবি: নাহিয়ান ইমন

Tags: আহমেদ রুবেললিড বিনোদন
Previous Post

‘প্রপোজ ডে’তে যে পদ্ধতিতে মনের কথা জানাবেন

Next Post

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বাড়ছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বাড়ছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গুণী অভিনেতা আহমেদ রুবেল এর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT