চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জাতীয় স্বার্থে নির্বাচনী সংঘাত ও নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ করুন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:21 অপরাহ্ন 29, ডিসেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষজন মানববন্ধনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই নির্বাচনী প্রচার-প্রচারণায় হিংসা-বিদ্বেষমূলক কর্মকাণ্ড চলছে। জাতীয় স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন প্রজন্মের চেতনা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে বক্তারা এ আহবান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি মহলের ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকদিন ধরেই কুটনৈতিক ও বুদ্ধিজীবিরা একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের কথা বলছেন। এই নির্বাচন গ্রহণযোগ্য না হলে দেশের অভ্যন্তরে যেমন অস্থিরতা তৈরি হবে, তেমনি বিদেশের সাথে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। তাই জাতীয় স্বার্থেই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এম এম রাশেদ রাব্বি বলেন:  নির্বাচনী অঙ্গনে আওয়ামী লীগই আওয়ামী লীগের প্রতিপক্ষ হওয়ায়, ইতিমধ্যেই সংঘাত-সংঘর্ষে জীবনহানীসহ বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও কম ঘটেনি। তফশিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত  সারা দেশে নির্বাচনী সহিংসতায় যে সব হতাহতের ঘটনা ঘটেছে সেসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম নবী হোসেন বলেন, আমরা নির্বাচন এলেই রাজনৈতিক দল ও প্রার্থীর থেকে শুনি দেশ এবং জনমানুষের সেবা আর প্রতিশ্রুতির কথা। দল পরিচালনায় প্রত্যেকটি রাজনৈতিক দল ও প্রার্থীরা জনগণের রায় প্রার্থনা করেন এবং নির্বাচনি ইশতেহারে বক্তৃতা-বিবৃতিতে দুনিয়ার সবকিছু দিয়ে দেবার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারাই নির্বাচন পেরুলে সংর্কীণ স্ব-স্বার্থ ছাড়া সব কিছুই বেমালুম ভুলে যান। অধ:পতিত অভাগা এই দেশে ক্ষমতাবান দুর্বৃত্তদের স্বার্থসিদ্ধির অনুকূলে যে সংস্কৃতি গড়ে উঠেছে, তাতে করে সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক অঙ্গনে বিচরণ করা নেতৃবৃন্দরা যদি ব্যক্তি স্বার্থ পরিহার করে জাতীয় স্বার্থে দল-মতের ঊর্ধ্বে উঠে মন-মানষিকতার পরিবর্তন করতে না পারেন; তাহলে ভবিষতেও গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার অগ্রযাত্রাকে অর্থবহ করা যাবে না এবং সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনও আর হবে না।

তিনি বলেন: জনমানুষের সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিও আসবে না। দেশটি দিন দিন নৈরাজ্যর দিকেই যাচ্ছে জাতীয় অর্থনীতিও আজ হুমকির মুখে। তাই জাতীয় স্বার্থেই বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অবসানের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দরকার।

সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মো. ছালেক-উর-রহমান বলেন: ভোটের দিন যতই এগিয়ে আসছে নির্বাচনী অঙ্গনে  হুমকি, ধমকি হিংসা-বিদ্বেষ ও সহিংস কর্মকাণ্ড বাড়ছে। প্রতিদিনই ক্ষতি হচ্ছে জান-মাল ও অর্থের। জাতীয় স্বার্থেই নাশকতা ও হিংসাত্মক কাজের সাথে জড়িত প্রকৃত ঘাতকদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। যারা নির্বাচনী মাঠে আচরণবিধি লঙ্ঘনসহ সংঘাত-সংঘর্ষ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দল মতের ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির  সদস্য মো. মাসুদ আলম, ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সরকার, অভিলাষ চন্দ্র দাস ও সদস্য মোহাম্মদ আবদুল আলীম।

Tags: ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’প্রজন্মের চেতনা মানবন্ধন
Previous Post

হেরে আম্পায়ারদের দুষছে পাকিস্তান

Next Post

মানিক বাবলু ‘চিটাগাং সিনিয়রস ক্লাব’র প্রেসিডেন্ট নির্বাচিত

Next Post
মানিক বাবলু, চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিক বাবলু ‘চিটাগাং সিনিয়রস ক্লাব’র প্রেসিডেন্ট নির্বাচিত

প্রধানমন্ত্রী সাক্ষাৎকারে কথা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী-পুরুষ-ট্রান্সজেন্ডার সবাই আমাদের সন্তান: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT