চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ কামালের জন্মদিনে যা থাকছে চ্যানেল আইয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 04, আগস্ট 2022
in বিনোদন
A A
শেখ কামালের ছবি, জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (৫ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী। বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকীতে বরাবরই দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই।

এবারও হচ্ছে না ব্যতিক্রম। শুক্রবার (৫ আগস্ট) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে নিয়ে রয়েছেন বিশেষ বিশেষ অনুষ্ঠান।

চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ১১টায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে রয়েছে বিশেষ তথ্যচিত্র। সেহাঙ্গল বিপ্লবের প্রযোজনায় কুড়ি মিনিট ব্যাপ্তীর এই তথ্যচিত্রে শেখ কামালের ব্যক্তি জীবন, লেখাপড়া, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, ক্রিড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার জড়িত থাকার বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে।

তথ্যচিত্র নির্মাতা জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন ক্রিড়া ও সাংস্কৃতিক অঙ্গনের একজন পথিকৃৎ। এসব ক্ষেত্রে তার যে অবদান, সেগুলো এরকম মাত্র একটি তথ্যেচিত্রে তুলে ধরা কঠিন। তবুও তার জীবনকে খুব সংক্ষিপ্ত পরিসরে এই তথ্যচিত্রে তুলে ধরার চেষ্টা করেছি।

তিনি জানান, তথ্যচিত্রে শেখ কামালকে কাছ থেকে যারা দেখেছেন, এমন কয়েকজনের কথাও থাকছে। এরমধ্যে নাট্যজন ম. হামিদ, শেখ কামালের দু’জন বাল্য বন্ধু এবং মুক্তিযুদ্ধের ট্রেনিং নেয়ার সময়ের একজন সহকর্মীর বয়ানও থাকছে তথ্যচিত্রে।

শুধু এই তথ্যচিত্রেই নয়, শেখ কামালকে নিয়ে রয়েছে আরও একাধিক অনুষ্ঠান। এরমধ্যে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ অনুষ্ঠানটি এবার শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে বিশেষভাবে করা হয়েছে। জানানো হয়, এই অনুষ্ঠানটি দর্শক চ্যানেল আইয়ে দেখতে পারবেন শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।

এছাড়াও রাত ১০টায় রয়েছে শেখ কামালকে নিয়ে আরও একটি বিশেষ তথ্যচিত্র। একই সময়ে দর্শক দেখতে পারবেন, শেখ কামালকে নিয়ে বিশিষ্ট গীতিকবি বায়েজীদ খুরশিদ রিয়াজের লেখা একটি গান।

Tags: অনুষ্ঠানচ্যানেল আইজন্মদিনবঙ্গবন্ধুবীর মুক্তিযোদ্ধালিড বিনোদনশেখ কামাল
Previous Post

টি-টুয়েন্টি অধিনায়ক: শর্ট লিস্টে আছেন মাহমুদউল্লাহও

Next Post

চলন্ত বাসে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

Next Post
গ্রেপ্তার হওয়া একজন ব্যক্তি, চারজনের সঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত বাসে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১

দর্শকরা সিনেমা হলে উপভোগ করছেন 'পরাণ' সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গণ্ডি ছাড়িয়ে এবার অস্ট্রেলিয়ার পথে ‘পরাণ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT