চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 অপরাহ্ন 20, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দেশে চলমান গ্যাস সরবরাহ সংকট ও জনস্বার্থের কথা বিবেচনা করে পূর্বঘোষিত সব কর্মসূচি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ জুন বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়ার পর সিএনজি খাতের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে ৬ জুন, ২১ জুলাই ও ২৭ জুলাই ধারাবাহিকভাবে তিনটি সংবাদ সম্মেলন করে সরকারের কাছে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। তবে জ্বালানি বিভাগের বিশেষজ্ঞ কমিটির ২০১৩ ও ২০১৭ সালের সুপারিশ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এসব দাবির কোনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ সংগঠনটির।

সংগঠনের দাবি, ২০১৫ সালের পর আট দফা বিদ্যুতের দাম বাড়লেও সিএনজি বিক্রয় কমিশন সমন্বয় করা হয়নি। এ কারণে পরিচালন ব্যয়, যন্ত্রাংশের মূল্য, লাইসেন্স ফি, ব্যাংক সুদ ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। তারা প্রতি ঘনমিটার সিএনজিতে বর্তমান ৮ টাকার পরিবর্তে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা কমিশন নির্ধারণের দাবি জানিয়েছেন।

এ ছাড়া ভবিষ্যতে জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে কমিশন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয়, অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল এবং বিভিন্ন সরকারি ফি ও ইজারা মাসুল যৌক্তিক পর্যায়ে আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

এর আগে ২১ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে ৩০ জুলাই প্রতীকীভাবে সারা দেশের সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা এবং ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সব স্টেশন বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

তবে কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালের একাংশে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতির অবনতি হলে ৩০ জুলাইয়ের প্রতীকী কর্মসূচি প্রত্যাহার করা হয়। যদিও ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল ছিল।

সংগঠনটি বলেছে, বর্তমানে সিএনজি স্টেশন মালিকদের ‘দেয়ালে পিঠ ঠেকে গেছে’ এবং তারা লোকসান দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তবুও জাতীয় গ্যাস সংকট বিবেচনায় সরকারের প্রতি সহযোগিতার মনোভাব থেকে অনির্দিষ্টকালের কর্মসূচিসহ সব কর্মসূচি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, এর মধ্যে সরকার সিএনজি খাতের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করবে এবং সারাদেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Tags: গ্যাস সংকট
Previous Post

ধেয়ে আসছে ‘আন্ধার’!

Next Post

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Next Post
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রচার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT