চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের কর্মসূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 15, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিজয় দিবস উপলক্ষে ভারতের বিভিন্ন কর্মসূচির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মহান বিজয় দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতে আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশগ্রহণের জন্য উভয় দেশের সম্পৃক্ত সদস্যবৃন্দ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের সমন্বয়ে বাংলাদেশ প্রতিনিধি দল ভারত সফর করেছে। একই বিষয়ে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে।

অনুষ্ঠান উপলক্ষে নিম্নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে:

ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য “বিজয় দিবস-২০২৪” উদযাপন উপলক্ষে বিএ-৫১৫৭ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ৭ জন (সস্ত্রীক) এবং ২ জন চাকরীরত কর্মকর্তাসহ (১ জন সস্ত্রীক) সর্বমোট ১৭ জন আগামী ১৫-১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মোট ৪ দিনের জন্য ভারত সফর করবেন। এ সফরের নীতিগত অনুমোদন প্রধান উপদেষ্টার কাছ থেকে নেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হয়েছে।

পত্রসমূহের আলোকে ভারতীয় সশস্ত্র বাহিনীর ৮ জন ওয়ার ভেটেরান্স এবং ২ জন কর্মরত কর্মকর্তা (সস্ত্রীক)’কে ‘মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষ্যে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য নীতিগত অনুমোদন গ্রহণ করা হয়েছে।

গত ৯ ডিসেম্বর ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বৈঠক করেন। এই বৈঠকের পর আজ বিজয় দিবস উযদাপনে বাংলাদেশি প্রতিনিধিদের যোগদানের এই সিদ্ধান্তের কথা জানা গেল।

উল্লেখ্য, বাংলাদেশের মতো ভারতেও ১৬ ডিসেম্বরকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করা হয়। দিনটিকে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন হিসেবে বিবেচনা করে ভারত।

Tags: কর্মসূচিভারতমহান বিজয় দিবস
Previous Post

কুড়িগ্রামে তীব্র শীতে কাহিল চরের মানুষ

Next Post

বাংলাদেশের পাশে থাকতে নাসার প্রধান নভোচারীর আশ্বাস

Next Post
নাসার প্রধান নভোচারী বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পাশে থাকতে নাসার প্রধান নভোচারীর আশ্বাস

তামিম ইকবাল ব্যাটিং করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের বিপক্ষে তামিমের ঝড়, থামলেন ৯১ রানে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT