চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরের মতো লাভ ৩০ বছরেও হয়নি: সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান

রাজু আলীম by রাজু আলীম
6:55 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2025
in অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সেবা ও অর্থনৈতিক কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সাউথইস্ট ব্যাংকের বর্তমান অবস্থা ভালো উল্লেখ করে এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট ও ব্যাংকটির চেয়ারম্যান এম এ কাশেম বলেছেন, বর্তমানে আমরা ভালো রেমিটেন্স অর্জন করতে পারছি। এছাড়া গর্বের সাথে বলতে পারি, গত ডিসেম্বরে আমরা যেই লভ্যাংশ অর্জন করেছি তা গত ৩০ বছরেও করা হয়নি।

সম্প্রতি বাংলাদেশের ব্যাংক খাতের বর্তমান অবস্থা, জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং দেশের অর্থনীতির ভবিষ্যৎ কি হতে পারে সে সব নিয়ে বিশেষ সাক্ষাতকার নিয়েছেন রাজু আলীম।

এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এম এ কাশেম, বর্তমানে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন।

রাজু আলীম: জুলাই গণঅভ্যুত্থান এবং স্বৈরাচার পতন পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা কেমন বলে আপনি মনে করছেন?

এম এ কাশেম: ১৯৭২ সাল থেকে শুরু করে ১৫ বছর আগ পর্যন্ত দেশটা অনেক ভালোই ছিল। ধীরে ধীরে শিল্পোন্নত হচ্ছিল আমাদের এই দেশ। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি থাকা অবস্থায় বিনিয়োগকারীদের ফোরাম গঠন করি। তিনি বলেন, একদিকে সবাই মিলে যখন এগিয়ে যাচ্ছিলাম, তখন অন্যদিকে বিদেশে অর্থ পাচারের বিষয়টা আমাদের মেহনতকে পণ্ডশ্রম করে দিচ্ছিল।

রাজু আলীম: শেখ হাসিনার অকস্মাৎ পলায়নের আগে ব্যাংকিং খাতে প্রচণ্ড দুর্নীতি এবং লুটপাট হয়েছে। বিদেশে টাকা পাচারের মাধ্যমে অনেকে ৭০০-৮০০ ফ্ল্যাটের মালিকও বনে গেছেন। সেসব পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে অথবা সম্পদ বাজেয়াপ্ত করতে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে?

এম এ কাশেম: লুটতরাজদের নিয়ে আমরা সবাই ফ্রাস্টেটেড। এই প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমি পাকিস্তান আমলে ব্যবসায়ী ছিলাম, দেশ স্বাধীন হওয়ার পর শিল্পায়নে মনোনিবেশ করেছি। দুই দুইবার রাষ্ট্রপতির কাছ থেকে গোল্ড মেডেল পেয়েছি এবং এক পর্যায়ে হুসাইন মুহাম্মদ এরশাদ এর নজরে পরি আমারই কর্ম যোগ্যতায়। এসব ঘটনা সমূহ আমার ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়।

রাজু আলীম: সাধারণত শিল্পপতিরা কোন দলের নিজস্ব হয় না। তারপরও কতিপয় শিল্পপতির দলবাজি করাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন?

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের পেশাদার ছবি, পরিপাটি পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এম এ কাশেম: এক্ষেত্রে আমি সারভাইভাল অব দ্য ফিটেস্টের কথা মনে করিয়ে দিতে চাই। নতুন যারা পূর্ণ উদ্যমে কাজ করছেন তাদের উচিত দেশের মুখ উজ্জ্বল করা।

তিনি বলেন, একদা শিল্পপতিদের একটি দল নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেছিলেন, ‘ইউ পিপল আর আনফিট, ডিউটি নট গো ফর দ্য ইন্ডাস্ট্রি। ইউ অল আর শপকিপার্স’। কথাটা খুব আঘাত করেছিল আমাদের। তাই আমি সকলকে আহ্বান করব, দেশের উন্নয়নে কাজ করুন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ।

রাজু আলীম: জুলাই অভ্যুত্থানের পরে দেশ কেমন আছে বলে মনে করছেন?

এম এ কাশেম: দেশ বর্তমানে যেভাবে চলছে, নির্বাচনের প্রস্তুতিও চলছে বলে শোনা যাচ্ছে, সব মিলিয়ে বুঝতে পারছি পরিস্থিতি ঠিক হবে। আমাদের শুধুমাত্র আরেকটু ধৈর্য ধরতে হবে।

রাজু আলীম: জনগণের একাংশ মনে করছেন যে দেশ এখন স্থবির হয়ে আছে। বর্তমানে পাঁচ থেকে সাতটা ব্যাংক ভালো করছে তাদের সেক্টরে। সরকারি ব্যাংকের দুরবস্থা। ব্যবসা-বাণিজ্যের স্থবিরতার এ সমস্যার সমাধান কে করবে বলে আপনি মনে করেন?

এম এ কাশেম: দেশটা আমাদের, তাই সমস্যার সমাধানও আমাদেরকে করতে হবে। গত ৫ মাসে আমাদের এক্সপোর্ট ভালো হয়েছে, ভালো রেমিটেন্স এসেছে। তাই আমি বলব আমাদের ধৈর্য ধারণ করা উচিত। প্রয়োজনে আমরা আরও বেশি ত্যাগ স্বীকার করব।

রাজু আলীম: নির্বাচিত সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার? দেশের পরিস্থিতির জন্য কে বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন?

এম এ কাশেম: গণতন্ত্রের তুলনা গণতন্ত্র নিজেই। তাই গণতন্ত্র রক্ষা করতে হলে নির্বাচনের দিকে আমাদের ধাবিত হতেই হবে। তারচেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভালো লিডার বাছাই করতে হবে।

রাজু আলীম: বর্তমানে সাউথইস্ট ব্যাংকের অবস্থা কেমন দেখছেন?

এম এ কাশেম: বাংলাদেশে সাউথইস্ট ব্যাংকের ১৩৫টি ব্রাঞ্চ রয়েছে। সাউথ আফ্রিকায় রয়েছে দুইটি ব্রাঞ্চ। এছাড়াও আমাদের এজেন্ট ব্যাংকিং ব্যবস্থাও রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা ভালো রেমিটেন্স অর্জন করতে পারছি। গর্বের সাথে বলতে পারি, গত ডিসেম্বরে আমরা যেই লভ্যাংশ অর্জন করেছি তা গত ৩০ বছরেও করা হয়নি।

তিনি বলেন, দেশের মানুষ আস্থা রাখে আমাদের ওপর। তবে একে আমি জুলাই অভ্যুত্থানের ফসল বলেই মনে করি। দেশে থেকে দেশের মানুষের জন্যই আমৃত্যু কাজ করে যাব। এ বয়সে তো আমি আর কানাডায় সেটেল হব না।

Tags: এফবিসিসিআইরেমিটেন্সসাউথইস্ট ব্যাংক
Previous Post

জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ বৃহস্পতিবার শুনানির কার্যতালিকায়

Next Post

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা ও অতিথিরা স্মারক ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে একজন ব্যক্তি বই পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় থ্রিলার উপন্যাস নিয়ে এলেন মাহতাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT