চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিনেমার জন্য থাইল্যান্ডে ‘পাকিস্তান’ গড়লো বলিউড!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 14, জুলাই 2025
in বিনোদন
A A
অ্যাকশন সিনেমার দৃশ্য, একজন পুরুষ বন্দুক হাতে, যুদ্ধের মতো পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি রণবীর সিংহের জন্মদিনে মুক্তি পেয়েছে তার আগামী ছবি ‘ধুরন্ধর’র ফার্স্ট লুক। যেখানে একদম অন্য এক অবতারে দেখা গেছে এই তারকাকে। যেই লুক দেখে তার ভক্তরাও রীতিমতো অবাক।

জানা গেছে, ইতোমধ্যেই রণবীরের ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ের বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছেন ছবির শিল্প নির্দেশক সাইনি জোহরভ। তিনি জানিয়েছেন, শুটিং করতে করতে গুরুতর জখম হয়েছেন রণবীর। তারপরেও শুটিং বন্ধ করেননি! পাশাপাশি এও জানিয়েছেন, ছবিতে পাকিস্তানের পরিচিত অলিগলি দেখা যাবে। কিন্তু কিভাবে তা সম্ভব?

সম্প্রতি পেহেলগাম-কাণ্ডের পর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদানও বন্ধ। ভারতে  নিষিদ্ধ পাকিস্তানি অভিনেতারা। তাদের সমাজমাধ্যমও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ভারতে। কিন্তু তারপরেও কী করে পাকিস্তানের কিছু অংশ দেখা যাবে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে?

এখানেই নিজের কেরামতি দেখিয়েছেন শিল্প নির্দেশক সাইনি। একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পরিচালক হিসাবে আদিত্য ভীষণ খুঁতখুঁতে। কাজের সঙ্গে কোন আপোস করতে রাজি নন তিনি। তাই সাইনির উপরে নির্দেশ ছিল হয় ভারতে, নয়ত বিদেশে পাকিস্তানের নিখুঁত সেট তৈরি করতে হবে।

পরিচালকের এই নির্দেশ চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন শিল্প নির্দেশক। তিনি ইউটিউব থেকে ভিডিও সংগ্রহ করেন। খুঁটিয়ে পড়েন পুরনো কিছু সংবাদপত্র। এসব থেকে পাকিস্তানের রাস্তাঘাটের বর্ণনা সম্বন্ধে ওয়াকিবহাল হন। এদিকে বর্ষাকালে মুম্বাই জলমগ্ন। ভারী বর্ষণে শুটিং আটকে যায় যখন তখন। ফলে এখানে সেট তৈরি করে শুটিং করলে যে কোন সময় তা নষ্ট হয়ে যেতে পারে।

তখনই তিনি সিদ্ধান্ত নেন, থাইল্যান্ডে গিয়ে সেট তৈরি করবেন। পরিচালককে জানাতেই তিনি রাজি। বিদেশে ৬ একর জমির উপরে এরপর ‘পাকিস্তান’ গড়ে তোলেন সাইনি। যা ক্যামেরায় একটুও নকল বলে মনে হয়নি কারও! ১৫ জন সহকর্মীকে নিয়ে রোজ ১২ ঘণ্টা খেটে এই সেট তৈরি করেছিলেন তিনি।

সেই সেটে শুটিং করতে গিয়েই আহত হয়েছিলেন রণবীর। তবে নায়ককে প্রতি মুহূর্তে সাহায্য করেছিলেন ছবির পরিচালক। তিনি পাশে থাকায় নায়কও নিজেকে শুটিংয়ের সময় উজাড় করে দেন। ছবির শুটিং হয়েছে ৬০ দিন ধরে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এ রণবীর সিং ছাড়াও আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খান্না এবং অর্জুন রামপাল।

Tags: 'ধুরন্ধর'পাকিস্তানভারতরণবীর সিংশিল্প নির্দেশক
Previous Post

ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি

Next Post

‘কাউকে না কাউকে তো ঝুঁকি নিতেই হবে’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার জয় উদযাপন করছেন, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কাউকে না কাউকে তো ঝুঁকি নিতেই হবে’

চাঁদা দাবির ভিডিওটি ভারতীয় বলে দাবি করছে ফ্যাক্টওয়াচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির বিরুদ্ধে চাঁদা দাবির ভিডিওটি ভারতীয়: ফ্যাক্টওয়াচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT