চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ‘দাগি’ নিয়ে মোটেও চিন্তিত নন প্রযোজক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 01, মার্চ 2025
in বিনোদন
A A
প্রযোজক দাগি নিয়ে চিন্তিত নন, তিনি আত্মবিশ্বাসী ও হাসিখুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৈয়দপুর, রাজশাহী, গাজীপুর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে গেল ২৫ ফেব্রুয়ারি ‘দাগি’ সিনেমার শুটিংয়ের ক্যামেরা ক্লোজ হয়েছে।

ঈদে মুক্তি পেতে যাওয়া শিহাব শাহীন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন আফরান নিশো-তমা মির্জা। শিগগির ছবিটির ফার্স্ট লুক পোস্টার অথবা টিজার প্রকাশ পাবে।

তার আগে ছবিটির প্রযোজক এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, একটি ভালো গল্প নির্ভর চলচ্চিত্র হিসেবে দাগি’র নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি।

“আমি মনে করি ‘দাগি’ পরিচালক শিহাব শাহিনের সেরা নির্মাণ হতে যাচ্ছে। দাগি’র পুরো টিম এই সিনেমার জন্য বেস্ট এফোর্ট দিয়েছে যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে। ঈদে দাগি’র পাশাপাশি অনেক সিনেমা আসছে সবার জন্য আমার শুভকামনা।”

ঈদে দাগি ছাড়া মুক্তি পাবে বরবাদ, জংলি। ইতোমধ্যে শাকিব খানের ‘বরবাদ’ ছবির প্রকাশিত টিজারটি ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে। সিনেমা প্রেমীরা এটি দেখে বিস্মিত হয়েছেন। দেশ-বিদেশ থেকে সমালোচকরাও ভূয়সী করছেন ‘বরবাদ’ নিয়ে।

শাহরিয়ার শাকিল বলেন, দাগি নিয়ে আমি একদমই চিন্তিত নই। কারণ, আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মত পরিক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মত অভিনেতাকে নিয়ে দাগি নির্মাণ করে সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হবার কিছু নেই।

বলা প্রয়োজন, গত বছরের ডিসেম্বর মাসে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। সে সময় আফরান নিশো বলেছিলেন, আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে ‘দাগি’র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।

আফরান নিশো অভিনীত এটি দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’। এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। সেই হিসেবে নিশো ও তমা জুটির দ্বিতীয় সিনেমা ”দাগি’।

Tags: ঈদের সিনেমানিশোলিড বিনোদনশাকিবশাহরিয়ার শাকিলশিহাব শাহীনসিনেমা
Previous Post

বাঙালীর রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধ

Next Post

স্ত্রীর জন্মদিনে মঞ্চে নেচে ভাইরাল জাকারবার্গ

Next Post
জাকারবার্গের ভাইরাল নাচের ভিডিও, জন্মদিনের পার্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর জন্মদিনে মঞ্চে নেচে ভাইরাল জাকারবার্গ

দলের অবস্থান নিয়ে হাসনাত-সারজিসের ছবি, দুইজন যুবক মুখোমুখি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এলজিবিটিকিউ বা সমকামী প্রশ্নে দলের অবস্থান নিয়ে যা বললেন হাসনাত-সারজিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT