চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি হতে চান ‘প্রিয়তমা’র প্রযোজক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 30, আগস্ট 2023
in বিনোদন
A A
প্রিয়তমা'র প্রযোজক এমপি হতে চান, টেলিভিশন সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরে নাটক ও সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও গেল ঈদে সুপারস্টার শাকিব খানের মেগাহিট ছবি ‘প্রিয়তমা’ প্রযোজনা করে নতুন করে আলোচনায় এসেছেন আরশাদ আদনান। যিনি ভার্সেটাইম মিডিয়ার কর্ণধার। শোবিজে যুক্ত থাকলেও আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় তিনি।

এ কারণে আরশাদ আদনান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগের এমপি (মেম্বর অব পার্লামেন্ট) প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া আরশাদ আদনানের আরেকটি পরিচয় তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একমাত্র পুত্র।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে পাবনা পৌর শহরের জুবলী ট্যাংকপাড়া এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আরশাদ আদনান জানান, তিনি এমপি হতে চান। বলেন, আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার ইচ্ছা পোষণ করছি।

পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইবো এবং তিনি নির্বাচন করার সুযোগ যদি দেন তাহলে নৌকাকে বিজয়ী করে পাবনার মানুষের জন্য কাজ করার চেষ্টা করবো।

বর্তমান রাষ্ট্রপতি বাবার সম্মতি ও ইচ্ছাতেই নির্বাচনের মাঠে নেমেছেন আরশাদ আদনান। বলেন, ‘পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদন করেছেন। এমনকি উনার একমাত্র সন্তানকেও পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। তিনি বলেছেন, তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু করো। আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে, আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না, প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন, তাই এখন তুমি যাও পাবনার মানুষের কাছে, দেখো পাবনার মানুষ তোমাকে গ্রহণ করে কিনা। সেই জন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।

নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে আরশাদ আদনান বলেন, আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসার কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে তাই আমার দাবির একটা জায়গা তো আছে।

‘প্রিয়তমা’ সাফল্যের পর শাকিব খানকে নিয়ে ‘রাজকুমার’ নামে আরেকটি ছবির ঘোষণা দেয়া হয়েছে। যেটি আরশাদ আদনানের প্রযোজনায় পরিচালনা করবেন ‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ। আগামী বছর রোজার ঈদে ছবিটি বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।

Tags: আরশাদ আদনানপ্রযোজকপ্রিয়তমালিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

প্রথমবার অভিনয়, তাও নিজের চরিত্রে!

Next Post

সবসময় রোনালদোর সাথেই এমন হয়

Next Post
রোনালদো গোল উদযাপন করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

সবসময় রোনালদোর সাথেই এমন হয়

স্বজনরা ১৯৭৭ সালে গুম হওয়া পরিবারের ছবি ধরে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭৭ সালে রাষ্ট্রীয় গুমের শিকার স্বজনদের মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT