চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাড্ডা ভাঙার ঘটনায় এমপির বিরুদ্ধে তদন্ত, অপরাধে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্তে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। কাউকেই ছাড় দেওয়া হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজাসংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার ঘটনায় নির্মোহ তদন্ত চলছে। এরই মধ্যে একজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, সবাইকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুরের ইসিবি চত্বরে জমি দখল ও গোলাগুলির ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯৯৯ নম্বরে কল পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার এবং আলামত জব্দ করা হয়েছে।

তিনি বলেন, নির্মোহ তদন্তের ভিত্তিতেই মামলার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। হয়রানি এড়ানো এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে এজাহার পাওয়ার পর প্রাথমিক যাচাই-বাছাই করে মামলা নথিভুক্ত করা হয়।

এ ঘটনায় দেওয়া বিভিন্ন বক্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিত্তিহীনভাবে সরকার বা কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করা এবং উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া সমীচীন নয়। চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে, সেটিও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ওই ঘটনায় কোনো অপরাধী কিংবা পার্শ্ববর্তী জমির মালিক কেউই পার পাবেন না। খুব দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো দেশের পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে এবং অপরাধের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বুধবার মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটিকে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে ‘সমন্বয়ের অভাব’ হিসেবে উল্লেখ করেন তিনি।

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি বছর দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি অতীতের যেকোনো সময়ের তুলনায় প্রশংসনীয় উচ্চতায় পৌঁছেছে।

Tags: মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডাসালাহউদ্দিন আহমদস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

Next Post

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসায় জিএম বরখাস্ত

Next Post
ছবি: সংগৃহীত।

৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসায় জিএম বরখাস্ত

বরিশালের রূপাতলী থানার মো. ইসমাইল মীরের ছেলে মামুন দক্ষিণখান, টঙ্গী ও উত্তরার বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করেন। ২০১৬ সালে এইচএসসিতে অকৃতকার্য হওয়ার পর আর পড়াশোনা চালিয়ে যাননি।

সায়ানাইডে আত্মঘাতী, ‘বোমারু মামুন’-এর নেটওয়ার্ক কি ফের সক্রিয়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT