চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
রোলড ডলার নোট ও বাংলাদেশ ব্যাংকের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ হাজার ১৭৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ৮ কোটি ৪০ লাখ ডলার, যা টাকায় প্রায় এক হাজার ২৫ কোটি টাকা। গত বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে দেশে এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম চার দিনে মোট ৫০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৪২২ মিলিয়ন ডলার। সে হিসাবে মাসের শুরুতে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮ শতাংশ।

এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশে এসেছে ১৯ হাজার ৯৩৯ মিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে, অর্থাৎ জুলাই ২০২৪ থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১৬ হাজার ৩৮৪ মিলিয়ন ডলার। এতে করে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৭ শতাংশ।

এর আগে সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা মোট ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায়, প্রতি ডলার ১২২ টাকা হিসাবে, এর পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

Tags: অর্থনীতিঅর্থনৈতিক প্রবৃদ্ধিডলারপ্রবাসী আয়প্রবাসী বাংলাদেশিবাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রাবৈদেশিক রিজার্ভব্যাংকিং খাতরেমিট্যান্স
Previous Post

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

Next Post

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

Next Post

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT