চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ সপ্তাহে প্রিয়তমা: প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 21, জুলাই 2023
in বিনোদন
A A
একজন যুবক ও যুবতী রাস্তার পাশে হাঁটছেন, ব্যস্ত বাজারের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির পর থেকে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির জয়রথ কোনোভাবেই থামছে না। ইতোমধ্যে ঈদের এক নাম্বার ও ব্লকবাস্টার হওয়ার সাফল্য ছুঁয়েছে হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি।

প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ১০ কোটি ৩০ লাখ এবং ৮ কোটি ৫৫ লাখ টাকার পর মুক্তির তৃতীয় সপ্তাহ ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে এ ছবির।

মুক্তির ২৩তম দিনে পরিচালক হিমেল আশরাফ প্রিয়তমার তৃতীয় সপ্তাহের টিকিট বিক্রির খবর জানিয়েছেন। তিনি আরও জানান, চতুর্থ সপ্তাহে এসেও রেন্টাল দিয়ে দেশের ৬৩টি সিনেমা হলে প্রিয়তমা প্রদর্শিত হচ্ছে।

আধুনিক সিনে থিয়েটার সংশ্লিষ্টরা বলছেন, মুক্তির তিন সপ্তাহে এসেও বাংলা সিনেমা নিয়ে এমন ক্রেজ খুব কমই দেখা গেছে। অন্যদিকে, সিঙ্গেল স্ক্রিনের মালিক এবং বুকিং এজেন্টরা বলছেন, গত ২০ বছরেও কোনো সিনেমা থেকে তারা এত রেসপন্স পাননি, যা প্রিয়তমা দিয়ে পেলেন!

ঈদের দিন (২৯ জুন) ‘প্রিয়তমা’ ১০৯ সিনেমা হলে মুক্তি পেয়েছিল। ঈদের আমেজ ভুলে গেলেও দর্শক ‘প্রিয়তমা’র কথা ভুলেনি। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দাপটের সঙ্গে ৮৪ সিনেমা হলে চলছে।

রোমান্টিক অ্যাকশন ধাঁচের ‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। ছবির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও অভিনয় করেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, সহীদ উন নবী, এলিনা শাম্মী।

Tags: ইধিকা পালএলিনা শাম্মীডনলিড বিনোদনলুৎফর রহমান জর্জশহীদুজ্জামান সেলিমশাকিব খানসহীদ উন নবী
Previous Post

এবার টমেটোর কেজি ২৫০

Next Post

ইনস্টাগ্রাম ধনীর তালিকায় মেসির উপরে রোনালদো

Next Post
বিশ্বকাপের জন্য ফুটবল তারকারা প্রস্তুতি নিচ্ছেন, ছবি তিনজন খেলোয়াড়ের. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রাম ধনীর তালিকায় মেসির উপরে রোনালদো

ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দু’দিন ব্যাপি ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT