চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাতাল বাইক চালকের ধাক্কায় পা ভাঙলো প্রিয়াঙ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 04, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
প্রিয়াঙ্কা হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে সবুজ দেয়াল ও হালকা আলোর ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং চলাকালীন মাতাল বাইক চালকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন টলি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১১টায় কলকাতার রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ নামে এক ওয়েব সিরিজের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা সরকার এবং সহ অভিনেতা অর্জুন চক্রবর্তী। ঠিক সেই সময়ই সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক।

জানা গেছে,  বাইকের  চালক মাতাল অবস্থায় ছিলেন। এমন সময়ই বাইকটি কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা এবং অর্জুনকে।

আচমকা সেই ধাক্কায় দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। সাথে সাথে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কার চোট গুরুতর। পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি। পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গিয়েছে। ফলে আজই হতে পারে তার অস্ত্রোপচার। তবে অর্জুনকে রাতেই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে।

আচমকা ঘটা এই দুর্ঘটনায় আপাতত বন্ধ রাখা হয়েছে ওয়েব সিরিজটির শ্যুট।কবে থেকে আবারও শুটিং শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, প্রিয়াঙ্কা সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু হবে না ওয়েব সিরিজটির।

এদিকে  ধাক্কা মেরে পালিয়ে যাওয়া বাইক চালককে খুঁজছেন পুলিশ।

Tags: প্রিয়াঙ্কা সরকারবলিউডশুটিং সেট
Previous Post

ইনিংসে ১০ উইকেট নিয়ে লেকার-কুম্বলের পাশে প্যাটেল

Next Post

চট্টগ্রামে রেল-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

Next Post
চট্টগ্রামে রেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ও আহতদের উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে রেল-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

বাংলাদেশের শিক্ষার্থীরা রঙিন পোস্টার ও প্ল্যাকার্ড হাতে আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT