চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ভারত ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 28, মার্চ 2023
in বিনোদন
A A
প্রিয়াঙ্কা চোপড়া আলোচনাসভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে একসময় চুটিয়ে কাজ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যে সময় পুরুষ অভিনেতা ছাড়া কারও কপালে ‘তারকা’ তকমা জুটত না, সেই সময় বলিউডে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি!

নারী প্রধান ছবির জোয়ার যখন বলিউডে আসে, তখন একের পর এক ছবিতে নজর কেড়েছে তার কাজ। তবে এত সাফল্যের পরও নিজের কর্মজীবনের শিখরে থাকাকালীন বলিউড ছাড়েন তিনি। কিন্ত কেন?

সম্প্রতি সেই প্রসঙ্গেই পডকাস্ট আর্মচেয়ার বিশেষজ্ঞ ড্যাক্স শেফার্ডের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। আর তখনেই এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন ‘কৃষ’ খ্যাত এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘আমি আগে কখনও যা বলিনি, তা আজ বলছি…’। প্রিয়াঙ্কার কথায়, ‘সেসময় আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ছবিতে কাস্ট করা বন্ধ করা হয়েছিল। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ি। আর পেরে উঠছিলাম না। মনে হল একটা বিরতি দরকার।’

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘সেসময় মিউজিক আমায় অন্য একটি দুনিয়ার অংশ হওয়ার সুযোগ করে দেয়। আমার ম্যানেজারের পরামর্শে আমি আন্তর্জাতিক মিউজিক ভিডিওতে কাজ করি।’ আমাকে বলা হয়েছিল, ‘কাজ পেতে হলে কিছু দল, গোষ্ঠীর সঙ্গে মেলামেশা করতে হবে। অথচ ততদিনে আমি অনেক কাজ করে ফেলেছি। তাই ওরা আমার ক্যারিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল। আমাকে ওদের ছবি থেকেই শুধু বাদ দেওয়া হয়নি, বাকিরাও যেন না নেয়, তার জন্য উঠে পড়ে লেগেছিল ওরা। সেসময় মিউজিকের হাত ধরেই ঠিক করে ফেলি আমেরিকা চলে যাব।’

প্রিয়াঙ্কা জানান, সেসময় মার্কিন মুলুকের তারকা গায়ক পিটবুল, উইল.আই.অ্যাম (উইলিমায় জেমস অ্যাডামস), ফ্যারেল উইলিয়ামস, মার্কিন র‍্যাপার জায়েজদের সঙ্গে কাজ করেছি। তখন বুঝলাম, আমার মিউজিকের ক্যারিয়ার এখনো শেষ হয়নি। পরবর্তী সময়ে আমি মার্কিন মুলুকে অভিনয়েও ক্যারিয়ার গড়তে শুরু করি।’

হলিউড প্রজেক্ট ‘কোয়ান্টিকো’তে কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় প্রিয়াঙ্কাকে। পরবর্তীতে ‘বেওয়াচ’, ‘ম্যাট্রিক্স: রেভোলিউশনস’, ‘দ্য হোয়াইট টাইগার’-এ দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। এছাড়াও শিগগির আসছে তার ‘সিটাডেল’ প্রজেক্ট। একই সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াঙ্কার হলিউড ছবি ‘লাভ এগেইন’।

সূত্র: কইমই

Tags: গানপ্রিয়াঙ্কাপ্রিয়াঙ্কা চোপড়াবলিউডমিউজিকসিনেমাহলিউড
Previous Post

সুপার লিগের পয়েন্ট কাটা গেল শ্রীলঙ্কার

Next Post

দুই মাস পর বাসায় ফিরলেন অগ্নিদগ্ধ শারমিন আঁখি

Next Post
প্রিয়াঙ্কা ভারত ছাড়ার কারণ নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস পর বাসায় ফিরলেন অগ্নিদগ্ধ শারমিন আঁখি

Institute of Epidemiology, Disease Control & Research Bangladesh signboard. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বাস্থ্য গোয়েন্দা’ কারা ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT