চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিভৃত এলাকায় নিভৃতে চি‌কিৎসা সেবা

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
7:37 অপরাহ্ন 20, জানুয়ারি 2025
in স্বাস্থ্য
A A
নিবিড় এলাকায় চিকিৎসা সেবা প্রদানরত ডাক্তার ও রোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলের শংকর‌সেনা গ্রামের ঐতিহ‌্যবাহী নির্মাই শিববাড়িতে প্রতি সোমবার বিনামূল্যে চি‌কিৎসা সেবা দিয়ে চলেছেন ডা. সত্যকাম চক্রবর্তী। আজ (২০ জানুয়া‌রি) সোমবারও বাদ যায়‌নি কর্মতা‌লিকা থেকে। আ‌জও প্রায় ২৫ জন রোগী দেখেছেন তি‌নি।

সত্যকাম চক্রবর্তী ছি‌লেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের পরিচালক। মৌলভীবাজার সিভিল সার্জনের দা‌য়িত্ব পালন শেষে অবসর নেন তি‌নি। গত তিন বছরের বে‌শি সময় যাবত প্রতি সপ্তাহের সোমবার চি‌কিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সত‌্যকাম। গ্রামের অসুস্থ মানুষ বিনে পয়সায় বাড়ির পাশেই পাচ্ছেন একজন বড় ডাক্তার বাবুকে।

শ্রীমঙ্গলের ৫০০ বছরের প্রাচীন নির্মাই শিববাড়ী মন্দিরের সেবায়েত হিসেবে সত্যকাম চক্রবর্তীর পরিবারের সদস্যরাই ছিলেন। এখন ১৩ তম পুরুষ হিসেবে দায়িত্ব পালন করছেন তি‌নি। তি‌নি বলেন, শংকর‌ সেনা গ্রামেই আমার বেড়ে ওঠা। এখন বসবাস শহরে হলেও গ্রামের মা‌টি আর ম‌ন্দি‌রের সেবায়েত হিসেবে খুব আনন্দের সাথে কাজ‌টি ক‌রি। তিনি বলেন, এখানে দু’টি কাজ হয়, প্রথমত এলাকার মানুষ আমার কাছ থেকে চিকিৎসা সেবা পাওয়ার যে অধিকার রা‌খেন সেটা পূরণ করতে পারি। আর মানুষের সেবা করার মাধ্যমে আমি দেবতার আরাধনা করতে পারি।

পর্যটন ও তীর্থস্থান শংকরসেনা গ্রামের বা‌সিন্দা ব‌্যবসায়ী মো. খা‌লেদ হোসেন বলেন, ডাক্তারবাবু একেবারে মন থেকে এই সেবা দিয়ে যা‌চ্ছেন। তার প্রতি পুরো এলাকার মানুষ কৃতজ্ঞ।

কিছু‌দিন আগে এই কাজে যুক্ত হয়েছেন তার ছোট মেয়ে ডা. সম্পূর্ণা চক্রবর্তী। চিকিৎসা বিজ্ঞানে গ্র‌্যাজুয়েশন পরবর্তী প্রশিক্ষণ শেষে তি‌নিও সাপ্তাহিক সেবা কার্যক্রমে সম্পৃক্ত হন। ডা. চক্রবর্তী আশাবাদী, নবীন চিকিৎসকরাও চিকিৎসা সেবা ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

Tags: চিকিৎসা
Previous Post

স্লোগান দিয়ে যুদ্ধ জয় করা যাবেনা, মেধার চর্চা করতে হবে: মির্জা ফখরুল

Next Post

ভাস্কর্য প্রদর্শনীর সময় বাড়লো ৭ দিন

Next Post
ভাস্কর্য প্রদর্শনীতে দর্শনার্থীরা উপভোগ করছেন শিল্পকর্ম।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাস্কর্য প্রদর্শনীর সময় বাড়লো ৭ দিন

দুইজন পুরুষের পোর্ট্রেট, একজন হালকা পোষাক পরা, অন্যজন গাঢ় পোষাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অল ব্রডকাস্টার্স কমিউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT