চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্দী ও গুম হওয়া ব্যক্তিদের খোঁজ জানা যাবে শীঘ্রই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 07, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিক্ষোভকারীরা গুম ও বন্দী ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা সরকারের আমলে বন্দী ও গুম হওয়া ব্যক্তিদের কবে মুক্তি দেওয়া হবে তা জানতে মঙ্গলবার ঢাকায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই) ভবনের সামনে হাজির হয়েছিলেন স্বজনদের অনেকে৷

ডয়চে ভেলের প্রতিবেদনে জানা গেছে, বিষয়টি নিয়ে আজ বুধবার (৭ আগস্ট) পরিবারদের জানানো হবে বলে জানিয়েছেন ডিজিএফআই পরিচালক (অ্যাডমিন) আজমিন তামজিদ৷

তিনি গতকাল বলেছিলেন, ‘এখানে কোনো বন্দী নেই৷ বন্দীদের বিষয়ে আগামীকাল বুধবার সকালে আপডেট জানানো হবে৷’

ডিজিএফআই সদরদপ্তরে ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস, বিশিষ্ট ফটোসাংবাদিক শহিদুল আলম এবং নারী অধিকার নেত্রী শিরিন হকের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তামজিদ৷

এরই মাঝে বেশ কিছু বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে।

জানা যায়, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বিরোধী মতের উপর নির্যাতন চালানো ও বিরোধী রাজনৈতিক নেতাদের গুম, অপহরণ করার অভিযোগ রয়েছে৷ এদের অনেকেই বিরোধী দলের রাজনীতিবিদ৷

নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধারে গঠিত মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, ‘আমরা উত্তর চাই৷ ‘অন্তত ২০টি পরিবার স্বজনদের খোঁজে জড়ো হয়েছিলেন।’

শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বৈঠক শেষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছিলেন, ছাত্র আন্দোলনের সময়ে আটক সবাইকে ছেড়ে দেওয়া হবে৷ এরই মাঝে মঙ্গলবার বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়৷ তাছাড়া যুদ্ধপরাধের দায়ে ফাঁসি হওয়া মীর কাসেম আলীর ছেলে আইনজীবী আহমেদ বিন কাসেমকেও মুক্তি দেওয়া হয়েছে৷

একটি গোপন বন্দিশালা থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান আহমেদ বিন কাসেমের আত্মীয় মাসুম খলিল৷ ২০১৬ সালে তাকে সাদা পোশাকেআইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুম করেছিল বলে অভিযোগ৷

মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেনি, ‘আমরা শুনেছি আহমেদ বিন কাসেমকে মুক্তি দেওয়া হয়েছে৷ কিন্তু বাকিদের কী অবস্থা?

Tags: ডিজিএফআইবন্দিদের মুক্তিমায়ের ডাক
Previous Post

‘বঙ্গবন্ধুর বাড়ির ধ্বংসস্তুপ দেখার চেয়ে আমার মৃত্যু হলে ভালো হতো’

Next Post

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহন চলাচল

Next Post
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চলাচল বৃদ্ধি, ট্রাক, অটো রিকশা ও ব্যক্তিগত গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাড়ছে যানবাহন চলাচল

অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিনের ছবি, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT