চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনদেশে কোটির ক্লাবে ‘প্রিয়তমা’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 22, জুলাই 2023
in বিনোদন
A A
প্রিয়তমা সিনেমার দুই তারকা, এক পুরুষ ও এক নারী, হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের ছবির এই ভর মৌসুমে উত্তর আমেরিকার বাজারে আশা জাগানিয়া বাণিজ্য করছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ছবি ‘প্রিয়তমা’! প্রথম সপ্তাহের পর এবার দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রির হিসেব প্রকাশ করলেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

তার বরাতে শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’র আয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

জানানো হয়, দুই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ১ লাখ ডলার এর ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১২ হাজার ডলার। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকা!

এরমধ্যে প্রথম সপ্তাহে ৪২টি থিয়েটার থেকে ছবিটি আয় করে ৮৪ হাজার ডলার এবং দ্বিতীয় সপ্তাহে ৪টি থিয়েটার থেকে আয় করে ২৮ হাজার ডলার। সবচেয়ে বেশি অবদান নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা মাল্টিপ্লেক্স থেকে। সেখান থেকেই দুই সপ্তাহে ছবিটি আয় করে ৫২হাজার ৭’শ ডলার। তৃতীয় সপ্তাহেও এখানে ‘প্রিয়তমা’ চলছে বলে জানানো হয়।

‘প্রিয়তমা’ ছাড়া যেসব বাংলা সিনেমা উত্তর আমেরিকাতে এখন পর্যন্ত ১ লাখ ডলারের মাইলফলক স্পর্শ করেছে দেবী (২০১৮), হাওয়া (২০২২) এবং পরাণ (২০২২)। তবে এরমধ্যে সবচেয়ে বেশী আয় করা সিনেমা হল ‘হাওয়া’।

এদিকে দেশের প্রেক্ষাগৃহেও দারুণ ব্যবসা করে যাচ্ছে ছবিটি। তৃতীয় সপ্তাহ শেষে টিকিট বিক্রি হয়েছে ২৪ কোটি ৬০ লাখ টাকার! প্রযোজনা সংস্থা ভার্সেটাইল মিডিয়া থেকে ছবিটিকে ‘ব্লকবাস্টার’ তকমা দেয়া হচ্ছে!

Tags: দেবীপরাণপ্রিয়তমালিড বিনোদনসিনেমাহাওয়া
Previous Post

শেখ হাসিনা প্রয়োজনে ডালভাত খাবেন, কিন্তু মাথা নত করবেন না: কাদের

Next Post

নগদ-এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে বিআরটিএ ফি

Next Post
BRTA ফি অনলাইনে ঘরে বসে পরিশোধের সুবিধা চালু. Channel i News - চ্যানেল আই নিউজ

নগদ-এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে বিআরটিএ ফি

সমুদ্র সৈকতে ছয়টি মৃত পেঙ্গুইনের দেহাবশেষ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রহস্যজনকভাবে সমুদ্র উপকূলে ২ হাজার মৃত পেঙ্গুইন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT