চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোর পদক নিয়ে মেয়ের সাথে খুনসুটিতে প্রিন্স উইলিয়াম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 28, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
প্রিন্স উইলিয়াম তার মেয়ের সাথে খুনসুটি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের-২০২৫ ইউরোর শিরোপা জিতেছে ইংল্যান্ড। ইংলিশ মেয়েরা বিশ্বকাপের সবশেষ আসরে ২০২৩ সালে স্পেনের সাথে ফাইনাল হারলেও এবার ঠিকই তাদের বিপক্ষে জয় তুলেছে। হাড্ডাহাড্ডি ম্যাচে টুর্নামেন্টে উড়তে থাকা স্পেনিয়ার্ড মেয়েদের টাইব্রেকারে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। সুইজারল্যান্ডে ফাইনাল দেখতে যান ইংল্যান্ডের প্রিন্স উইলিয়াম। সাথে ছিলেন তার মেয়ে প্রিন্সেস শার্লোট।

বাবা মেয়ে দুজনই সুইজারল্যান্ড ভ্রমণে যান। উদ্দেশ্য ইংলিশ মেয়েদের মাঠে থেকে উৎসাহ দেয়া। জয়ের সাক্ষীও হন দুজন। মেয়ের সাথে ক্যামেরাবন্দি হন তখন।

ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের পৃষ্ঠপোষক প্রিন্স উইলিয়াম। দর্শকসারিতে ছিলেন ম্যাচের শেষ বাঁশি বাজার আগপর্যন্ত। পদক বিতরণের সময় প্রিন্সের পাশে ছিলেন স্প্যানিশ ও ইংলিশ মেয়েদের দল।

পুরস্কার বিতরণীর সময় ১০ বর্ষী প্রিন্সেস শার্লোটের সঙ্গে তার বাবাকেও খুনসুটি করতে দেখা যায়। একদিকে জয়ের আনন্দ অন্যদিকে প্রিন্সেস সাথে উইলিয়ামের পদক নিয়ে দুষ্টুমি নজর কেড়েছে অনেকের।

প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলস সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের নিয়ে লিখেছেন, ‘দারুণ একটা ম্যাচ ছিল। তোমরা এখন ইউরোপের চ্যাম্পিয়ন। এমন মুহুর্ত উপভোগ করো।‘

ইংল্যান্ডের রাজা প্রিন্স চার্লস বলেছেন , ‘ইংল্যান্ড দলকে অভিবাদন। কোচসহ সবাইকে শুভেচ্ছা। অনেক বছর পরে ইংল্যান্ড ভক্তরা উল্লাস করে বলতে পারবে ‘ফুটবল, ইটস কামিং হোম। ‘

Tags: ইংল্যান্ডপ্রিন্স উইলিয়ামলিড স্পোর্টসসুইজারল্যান্ডস্পেন
Previous Post

জিম্বাবুয়ের বিপক্ষে জিতে দুইয়ে দুই বাংলাদেশের

Next Post

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নয়ন

Next Post
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নয়ন

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের সমর্থকদের প্রতিবাদ ও স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাস করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT