চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 22, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল হাতে হাত ধরে চলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী মেগান মার্কেল ও সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফেরার পরিকল্পনা ঘোষণার কয়েক দিনের মধ্যেই বড় ধরনের আইনি ও আর্থিক ধাক্কার মুখে পড়েছেন প্রিন্স হ্যারি। ‘ডেইলি মেইল’-এর প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহ ও গোপনীয়তা লঙ্ঘনের মামলায় হেরেছেন তিনি ও আরও ছয় বাদী।

মামলায় হেরে যাওয়ায় বাদীদের এখন এএনএলের আইনি খরচ বহনের ঝুঁকি তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এ খরচ সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড বা প্রায় ৫৭৫ কোটি ৫৩ লাখ টাকা হতে পারে।

শুক্রবার যুক্তরাজ্যের হাইকোর্টের বিচারপতি নিকলিন আইনি ব্যয় নিয়ে এক আদেশে বাদীদের আগামী শুক্রবারের মধ্যে এএনএলকে প্রাথমিকভাবে ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড পরিশোধের নির্দেশ দিয়েছেন। মামলার অন্য বাদীদের মধ্যে গায়ক এলটন জন, তাঁর স্বামী ডেভিড ফার্নিশ, সাবেক লিবারেল ডেমোক্রেটিক পার্টির উপনেতা সাইমন হিউজেস, অধিকারকর্মী ব্যারনেস লরেন্স, অভিনেত্রী স্যাডি ফ্রস্ট ও লিজ হার্লি রয়েছেন।

গত ৭ জুলাই বিচারপতি নিকলিন ডেইলি মেইলের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগে বাদীদের দাবিগুলো খারিজ করে দেন। এএনএল শুরু থেকেই অভিযোগগুলো অস্বীকার করে আসছে।

আদালত প্রিন্স হ্যারি ও অন্য ছয় বাদীকে রায়ের বিরুদ্ধে আপিলের জন্য আগামী ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন।

আদালতের আদেশ অনুযায়ী, বাদীদের আইনি খরচের একটি অংশ বিমার আওতায় রয়েছে। তবে এএনএল জানিয়েছে, মামলায় নিজেদের পক্ষে লড়তে তাদের ব্যয় ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পর্যন্ত হয়েছে। ফলে বিমার আওতার বাইরে প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ডের অতিরিক্ত বিলও বাদীদের বহন করতে হতে পারে।


বিচারপতি নিকলিন এএনএলের দাবি করা আইনি খরচের পরিমাণকে অত্যন্ত বেশি বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ৩ কোটি ৪০ লাখ পাউন্ডের বেশি খরচের দাবি আপাতদৃষ্টিতে অতিরিক্ত মনে হচ্ছে। তবে এএনএলের আইনি খরচ আদায়ের ওপর কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করেননি তিনি।

আদালত আরও বলেছে, গুরুতর অনিয়মের অভিযোগ করার পর কোনো পক্ষ যদি সেই অভিযোগ নিয়ে আর এগোতে না চায় বা যথেষ্ট প্রমাণ না থাকে, তাহলে স্পষ্টভাবে অভিযোগ প্রত্যাহার করা উচিত ছিল। বাদীরা অভিযোগ প্রত্যাহার না করায় বিষয়টি মামলার ব্যয় নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এএনএল রায়কে স্বাগত জানিয়ে বলেছে, এটি সংবাদপত্রটির সাংবাদিক, সম্পাদক ও নির্বাহীদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টার বিরুদ্ধে কঠোর সমালোচনা।

এদিকে রায়ের কয়েক দিন আগেই প্রিন্স হ্যারি ও মেগান যুক্তরাজ্যে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তাঁদের সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে আগামী সেপ্টেম্বর সেশনের জন্য যুক্তরাজ্যের একটি স্কুলে ভর্তি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tags: অর্থদণ্ডঘোষণাপ্রিন্স হ্যারি
Previous Post

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

Next Post

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

Next Post
স্মারক গ্রহণের সময় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

স্পেলিং স্টার ২০২৬ প্রতিযোগিতার লোগো, শিক্ষামূলক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT