চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপনীয়তার মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ জনকে গুনতে হবে বিপুল অর্থ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 22, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় ব্যক্তিত্বদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ডেইলি মেইলের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে করা মামলায় হেরে বড় অঙ্কের আইনি খরচের মুখে পড়েছেন প্রিন্স হ্যারিসহ সাতজন। মামলার বাদীদের প্রতিপক্ষের আইনি ব্যয় বাবদ সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পরিশোধ করতে হতে পারে, বাংলাদেশি মুদ্রায় যা ৫৭৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি।

বিবিসি জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাজ্যের হাইকোর্টের বিচারপতি এই বিষয়ে একটি ব্যতিক্রমী আদেশ দেন। আদালত সাত বাদীকে আগামী শুক্রবারের মধ্যে ডেইলি মেইলের প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডকে প্রাথমিকভাবে ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড পরিশোধের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য বাদীদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী এলটন জন, তার স্বামী ডেভিড ফার্নিশ, সাবেক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির উপনেতা সাইমন হিউজেস, অধিকারকর্মী ব্যারনেস লরেন্স এবং অভিনেত্রী স্যাডি ফ্রস্ট ও লিজ হার্লি।

গত ৭ জুলাই বিচারপতি নিকলিন ডেইলি মেইলের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগে করা বাদীদের দাবি খারিজ করে দেন। প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। আপিলের জন্য প্রিন্স হ্যারিসহ অন্য ছয় বাদীকে আগামী ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে আদালত।

শুক্রবারের রায়ে বিচারপতি বাদীদের মামলা পরিচালনার পদ্ধতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, তাদের দাবি উপস্থাপনের পদ্ধতি অত্যন্ত মাত্রায় অযৌক্তিক ছিল।

অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স জানিয়েছে, নিজেদের পক্ষে মামলা পরিচালনায় তাদের আইনি খরচ ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পর্যন্ত হয়েছে। বাদীদের বিমা থেকে সর্বোচ্চ ১ কোটি ৬২ লাখ পাউন্ড পর্যন্ত খরচ বহনের ব্যবস্থা থাকলেও বাকি প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ড তাদের নিজেদের বহন করতে হতে পারে।

তবে বিচারপতি বলেছেন, ৩ কোটি ৪০ লাখ পাউন্ডের বেশি আইনি খরচের দাবি আপাতদৃষ্টিতে অতিরিক্ত মনে হচ্ছে। দাবিকৃত পুরো অর্থ সত্যিই যৌক্তিকভাবে ব্যয় হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স এই রায়কে তাদের সংবাদপত্র ও সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন করার প্রচেষ্টার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছে।

Tags: প্রিন্স হ্যারিমামলা
Previous Post

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

Next Post

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টার্ক বল ছুঁড়ে দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ উইকেট নেয়ার পেছনে কী পরিকল্পনা ছিল স্টার্কের

প্রেমিক ও প্রেমিকা প্রকৃতির মাঝে একসাথে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান শাহ্‌র জন্য উন্মাদ এক প্রজন্মের গল্প 'লাভ ৯৬'!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT