চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন সংক্রান্ত বেশ কিছু নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এ নিয়ে হইচই পড়েছে বিশ্বজুড়ে। গত শুক্রবার ৩০ জানুয়ারি এপস্টেইন সম্পর্কিত প্রায় ত্রিশ লাখ পাতা নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশ করা হয়।

নথি উন্মোচনের পর রীতিমতো হইচই পড়ে গেছে ভারতেও। কারণ বেশকিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে ভারত।

এদিকে, জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে নিজ দেশে তীব্র সমালোচনার মধ্যে আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন। এ ঘটনায় অ্যান্ড্রু তার ‘প্রিন্স’ উপাধি হারিয়েছেন। তাকে ছাড়তে হবে উইন্ডসরে বরাদ্দ দেওয়া রাজকীয় বাসভবন ‘রয়েল লজ’ও।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি ও কর্মকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত।

শনিবার জাপান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্টারমার বলেন, “যাদের কাছে তথ্য আছে, তাদের সেই তথ্য যেভাবে চাওয়া হবে, সেভাবেই দিতে প্রস্তুত থাকা উচিত।”

স্কাই নিউজের বরাতে তিনি আরও বলেন, “তথ্য দিতে রাজি না হলে ভুক্তভোগীদের কেন্দ্রবিন্দুতে রাখার কথা বলা যায় না। এপস্টেইনের ভুক্তভোগীরাই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার।”

প্রিন্স অ্যান্ড্রু ক্ষমা চাইবেন কি না, জানতে চাইলে স্টারমার বলেন, বিষয়টি “অ্যান্ড্রুর নিজের সিদ্ধান্তের বিষয়”।

ধনী অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে বিচারাধীন অবস্থায় মারা যান। তার বিরুদ্ধে যৌন পাচারের অভিযোগ ছিল।

নথিগুলোতে আরও দেখা যায়, এপস্টেইনের সঙ্গে যোগাযোগ ছিল ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন, নিউইয়র্ক জায়ান্টস দলের সহ-মালিক স্টিভ টিশসহ রাজনৈতিক, ব্যবসায়িক ও দাতব্য জগতের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির। তালিকায় বিল গেটস ও ইলন মাস্কের নামও রয়েছে।

অন্যদিকে, নথি প্রকাশের পদ্ধতি নিয়ে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এপস্টেইনের কয়েকজন ভুক্তভোগীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন নথিগুলোতে নির্যাতিতদের পরিচয় সহজে শনাক্ত করা যাচ্ছে, কিন্তু এপস্টেইনের অপরাধে সহযোগীদের বিষয়ে যথেষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, “ভুক্তভোগী হিসেবে আমাদেরই যেন বারবার প্রকাশ্যে আনা, খুঁটিয়ে দেখা ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, অথচ এপস্টেইনের সহযোগীরা গোপনীয়তার সুবিধা পাচ্ছে।”

Tags: অ্যান্ড্রু মাউন্টব্যাটেনজেফরি এপস্টেইনযৌন নিপীড়কস্টারমার
Previous Post

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

Next Post

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

Next Post

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ সরকারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT