চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিন্স’-এ ইধিকার আকাশচুম্বী পারিশ্রমিক দাবী, যা বললেন পরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 28, অক্টোবর 2025
in বিনোদন
A A
নতুন সংবাদ প্রতিবেদকের হাসিমুখের ছবি, পটভূমিতে সন্ত্রাসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের আসন্ন সিনেমার জন্য বাংলাদেশি কারেন্সিতে ৩০ লাখের বেশি পারিশ্রমিক চেয়েছেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। বিষয়টিকে পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ।

এ বিষয়ে ‘প্রিন্স’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’ একটি ঘোষণা দিয়ে জানিয়েছে, ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমাতে মেগাস্টার শাকিব খান ছাড়া অন্য আর্টিস্টদের নাম আমরা ঘোষণা করিনি। মৌখিকভাবে অনেকের সঙ্গে আলাপ-আলোচনা হলেও কারো সঙ্গে লিখিত চুক্তি হয়নি। তার আগেই চূড়ান্ত না হওয়া শিল্পী ও তাদের পারিশ্রমিক নিয়ে বেশ কিছু সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত নিউজ আমাদের নজরে এসেছে, যা ভিত্তিহীন এবং প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর।

শিল্পী ও সিনেমা সম্পর্কিত সবকিছু অফিশিয়ালি জানাবে বলে পোস্টে উল্লেখ করেছে ক্রিয়েটিভ ল্যান্ড। পাশাপাশি শুরু থেকে ‘প্রিন্স’ সিনেমা নিয়ে সংবাদকর্মী থেকে দর্শকদের আগ্রহ ও সমর্থন মুগ্ধতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

পরিচালক বলেন, ডিসেম্বরে আমরা শুটিংয়ে যাবো। শাকিব ভাই ছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রের শিল্পীদের সঙ্গে আলাপ করা হয়েছে। তবে লিখিতভাবে চুক্তিবদ্ধ করা হয়নি। কিন্তু তার আগেই পারিশ্রমিক নিয়ে যেভাবে আলোচনা করা হচ্ছে তা আমাদের পুরো টিমের জন্য বিব্রতকর।

এ বিষয়ে হায়াত বলেন,“ হ্যাঁ, আমরা এটা বুঝি যে আমাদের সিনেমা নিয়ে সবার আগ্রহ বেশি এজন্য হয়তো এগুলো হচ্ছে। তবুও এতে আমরা বিব্রতকর অবস্থায় পড়ছি।”

শিরিন সুলতানার প্রযোজনায় প্রিন্স-এ থাকছেন তিন নায়িকা। এর মধ্যে দুটি পরিচিত মুখ আর একটি চরিত্রে লঞ্চ করা হবে নতুন মুখ। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য ও সংলাপ সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

Tags: ইধিকাপ্রিন্সলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

‘অধ্যাপক আসিফ নজরুল একসময় প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন’

Next Post

প্রস্তুতি ম্যাচ খেলে থাইল্যান্ড থেকে ফিরল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল প্রস্তুতি ম্যাচের জন্য থাইল্যান্ড থেকে ফিরেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুতি ম্যাচ খেলে থাইল্যান্ড থেকে ফিরল বাংলাদেশ

Football player being assisted by medical staff on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌসুমই শেষ ডি ব্রুইনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT