চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা সিনেমা মানুষের জীবন ও সমাজকে পাল্টে দিতে পারে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 09, মার্চ 2023
in বিনোদন
A A
সিনেমা মানুষের জীবন ও সমাজে প্রভাব ফেলে, আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একটা সিনেমা মানুষের জীবন ও সমাজকে পাল্টে দিতে পারে’- জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী। করোনা মহামারীর কারণে দুই বছর পর সশরীরে চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কার জয়ী শিল্পীরা।

প্রথমেই প্রধানমন্ত্রী আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন গুণী অভিনেত্রী ডলি জহুরের হাতে। যুগ্মভাবে একই পুরস্কার পেলেও দেশের বাইরে অবস্থান করায় অনুষ্ঠানে আসেননি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার পুরস্কারটি গ্রহণ করেন নায়কের ভাগ্নি নূরে জান্নাত।

এরপর একে একে চলচ্চিত্র পুরস্কার ২০২১ এর বিজয়ী অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা ও অন্যান্য কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়ে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন তিনি। কথা বলেন চলচ্চিত্রে অনুদান প্রসঙ্গ নিয়েও। আগামি বাজেটে চলচ্চিত্রে অনুদানের পরিমাণ বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

বাংলা চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সুনাম বয়ে আনছে, এসময় এ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভালো চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান তিনি।

জীবনঘনিষ্ট সিনেমা নির্মাণে তরুণদের মনোযোগ দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি দেখেছি সবার মাঝে আলাদা একটা মেধা ও চিন্তাশক্তি আছে। একটা আর্টিস্টিক ও শৈল্পিক মেধা আছে। তাদের মাধ্যমে জীবনধর্মী সেসব সিনেমা তৈরি হয়, সেগুলো মানুষকে আকর্ষিত করে। একটা সিনেমা একজন মানুষের জীবনকে পাল্টে দিতে পারে, একটা সমাজকে পাল্টে দিতে পারে। এ ধরনের সিনেমা তৈরিতে মনোযোগ দিতে হবে।’

এসময় তিনি বলেন, ‘অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও চলচ্চিত্র জগতের সবাই অনেক পরিশ্রম করে যাচ্ছেন, এ জন্য সবাইকে সাধুবাদ জানাই।’

Tags: ইলিয়াস কাঞ্চনডলি জহুরপ্রধানমন্ত্রীবাংলা ছবিলিড বিনোদনশেখ হাসিনাসিনেমা
Previous Post

ত্রিভুজ প্রেমের বলি কলেজছাত্র বিপুল

Next Post

কী থাকছে ৯৫তম অস্কারের গিফট ব্যাগে?

Next Post
অস্কার 95 গিফট ব্যাগের জন্য উপহার ও খাবার সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

কী থাকছে ৯৫তম অস্কারের গিফট ব্যাগে?

চীনের শোক প্রকাশের জন্য একজন নেতা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বিস্ফোরণের ঘটনায় চীনের শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT