চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 অপরাহ্ন 27, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি সৌদি যুবরাজকে পাঠানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি যুবরাজের প্রতি তার এ চিঠি দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের হাতে তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিলের বৈঠকের সাইডলাইনে সাক্ষাৎকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হাতে চিঠিটি তুলে দেন হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর দুই দেশের মধ্যে কয়েকটি উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এতে করে নানাবিধ সেক্টরে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও উচ্চ পর্যায়ের সফরের কথাও বলেন তিনি।

এ সময় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বারোপ করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ। তিনি বাংলাদেশে সৌদি আরবের কোম্পানিগুলোর আগ্রহের কথা জানান এবং বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আগ্রহের কথা ব্যক্ত করেন।

এছাড়াও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দেশটির উন্নয়নে সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন। এ সময় তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সাক্ষাৎকালে সৌদি আরবের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আবদুলকারিম আল-খারেজি এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ওআইসিপ্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-সৌদি আরবমোহাম্মদ বিন সালমান
Previous Post

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

Next Post

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

Next Post
প্রধান বক্তা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে সবুজ পর্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT