রাজধানী থেকে আপাতত ব্যাটারিচালিত অটোরিকশা উঠছে না। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, মহাসড়কে নয় নির্দিষ্ট করে দেওয়া কিছু এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলতে পারবে। বৈঠকেÑ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক দেওয়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।








