চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ভোটের অধিকারের কথা বললে খুব হাসি পায়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 15, জুন 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনী সংলাপে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যখন ভোটের অধিকারের কথা বলে তখন খুব হাসি পায়। তারাই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল।

আজ (১৫ জুন) শনিবার গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক লীগ এর উদ্যোগে ৩ মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে ফসল উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি জমি নষ্ট করে কোনভাবেই শিল্পায়ন করা যাবে না।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সরকারের নেওয়া উদ্যোগের কারণে কৃষি গবেষণার সুফল পাচ্ছে দেশের মানুষ। তবে অবকাঠামো উন্নয়নের কারণে ফসলি জমি যেন নষ্ট না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার তাগিদ দেন তিনি।

যারা নির্বাচনের নামে প্রহসন করেছিলো সেই বিএনপি’র মুখে নির্বাচন নিয়ে কথা শোভা পায়না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু ক্ষমতায় থাকার সময় নয়, আন্দোলনের নামেও বৃক্ষ নিধনসহ কৃষকদের গুলি করে হত্যা করেছিল বিএনপি।

এছাড়াও অনুষ্ঠানে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, নিয়ম মেনে পশু কুরবানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেওয়াজ অনুযায়ী আষাঢ়ের প্রথম দিনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগ। বৃক্ষরোপণে দেশের সেরা ২৫জন সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

এরই ধারাবহিকতায় এবারও মৌসুমের প্রথম দিন তিন মাসের বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

কানাডায় পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচী

Next Post

আট তারকার বাবা পেলেন গর্বিত বাবা অ্যাওয়ার্ড

Next Post
অট তারকার বাবা গর্বিত বাবা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

আট তারকার বাবা পেলেন গর্বিত বাবা অ্যাওয়ার্ড

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক, ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT