চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
10:52 অপরাহ্ন 13, মার্চ 2026
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জে ড এম জাহিদ হোসেন বলেছেন, শুধু খাল খনন কর্মসূচির উদ্বোধন নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ মার্চ দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন এবং সেখানে দোয়া পাঠ করবেন।

এছাড়াও তিনি দিনাজপুরে সুধি সমাবেশে ভাষণের পাশাপাশি ইফতার মাহফিলেও অংশ নিবেন। দিনব্যাপী তিনি দিনাজপুরে অবস্থান করবেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষ ‘কাঞ্চন’ এ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

এ জে ড এম জাহিদ হোসেন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যে খালগুলো খনন করা হয়েছিল, বিগত সরকারগুলো সেগুলো সংস্কার বা পুনঃখননে কোনো দায়িত্ব পালন করেনি। অথচ দেশের কৃষিখাত ও অর্থনীতিতে এই খালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান সরকার সেই কর্মসূচিই পুনর্জীবিত করছে। এই কর্মসূচিতে শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান নয়, অন্যান্য মন্ত্রী, এমপি, প্রশাসনিক কর্মকর্তা, কৃষক, শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নিবে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বেই পরিবেশ সংরক্ষণ ও কৃষির উন্নয়নের লক্ষ্যে খাল খননের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই উদ্যোগটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাল খনন প্রকল্পের মাধ্যমে বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি নিষ্কাশন করে জলাবদ্ধতা দূর করা সম্ভব এবং শুকনো মৌসুমে পানি ধরে রেখে সেচ সুবিধা নিশ্চিত করা যাবে। এতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমবে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশকে মরুভূমি হওয়ার হাত থেকে রক্ষা করবে।

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কথা বলেন অধ্যাপক এ জে ড এম জাহিদ হোসেন

তিনি বলেন, উত্তরাঞ্চলে বৃক্ষরোপণের হার দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম। এই অঞ্চলে বৃক্ষরোপণের হার মাত্র ৮-৯ শতাংশ, যেখানে পরিবেশের ভারসাম্যের জন্য ২০-২৫ শতাংশ বনভূমি থাকা জরুরি। আমরা যদি দেশের সবুজ বিপ্লবকে সত্যিকার অর্থে সফল করতে চাই, তবে এ ধরনের কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে, আগামী ১৬ মার্চ কাহারোলে খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই মহৎ উদ্যোগের শুভ সূচনা করা হবে।’

এর আগে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোলের বলরামপুর সাহাপাড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নোত্তরে ডা. জাহিদ হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে এই খাল খনন কর্মসূচির শুভ সূচনা হবে। একই দিনে বাংলাদেশের ৫৩টি এলাকায় একযোগে এই কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, যেমন ফ্যামিলি কার্ড আমরা ১৪টি জায়গায় চালু করেছি, ঠিক একইভাবে খাল খনন কর্মসূচিও ১৬ মার্চ উদ্বোধন করা হবে। এর মূল উদ্দেশ্য খালের নাব্যতা বৃদ্ধি এবং পানি নিষ্কাশন সহজ করা।

এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম,জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: কবর জিয়ারতকাহারোলখাল খনন কর্মসূচিপানি সম্পদ প্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রীবৃক্ষরোপণ
Previous Post

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

Next Post

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

Next Post
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT