চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাইখ সিরাজের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তারেক রহমান

তানভীর আশিক by তানভীর আশিক
7:04 অপরাহ্ন 14, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশের কৃষকদের জন্য বহুমুখী সেবা-সমৃদ্ধ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার ১৪ এপ্রিল উদ্বোধন শেষে চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান এবং কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী কৃষিখাতের আধুনিকায়ন ও কৃষকদের সমস্যার স্থায়ী সমাধানের রোডম্যাপ তুলে ধরেন।

কেন বেছে নেওয়া হলো পহেলা বৈশাখ?

সাক্ষাৎকারের শুরুতেই শাইখ সিরাজ জানতে চান, বাঙালির সার্বজনীন উৎসবের এই দিনটিকেই কেন এই কার্ড বিতরণের জন্য বেছে নেওয়া হলো? জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, পহেলা বৈশাখ এখন বড় সামাজিক উৎসবে রূপ নিলেও এর আদি যোগসূত্র কৃষির সঙ্গে। আগে এই দিনে কৃষিপণ্যের ব্যবসায়ীরা হালখাতা খুলতেন। ফসলি সনের সঙ্গে বৈশাখের যে সম্পর্ক, তাকে সম্মান জানাতেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে।

চার বছরে সব কৃষক পাবেন স্মার্ট কার্ড

শাইখ সিরাজের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ২ কোটি ৭৫ লাখ তালিকাভুক্ত কৃষক রয়েছেন। সরকার লক্ষ্য নির্ধারণ করেছে যে, আগামী চার বছরের মধ্যে প্রতিটি কৃষকের হাতে এই স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দিচ্ছি। আজ ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হলো। তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাজেটে কিছুটা চাপ সৃষ্টি হওয়ায় সংখ্যাটি আরও বড় করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

ভর্তুকি বনাম প্রযুক্তি: ন্যানো প্রযুক্তির পথে বাংলাদেশ
সাক্ষাৎকারে শাইখ সিরাজ সারের ওপর ৩৬ হাজার কোটি টাকার বিশাল ভর্তুকির কথা উল্লেখ করে জানতে চান, অর্থ অপচয় রোধে সরকার প্রযুক্তিগত দিকে, বিশেষ করে ন্যানো প্রযুক্তিতে কেন যাচ্ছে না?

উত্তরে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, সরকার এরই মধ্যে ন্যানো প্রযুক্তির পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, কৃষির উন্নয়নে সব কিছুই করা হবে। সারের ভর্তুকির একটি বড় অংশ অপচয় হয়। অনেক সময় কৃষক বুঝতে পারেন না জমিতে কী পরিমাণ পানির প্রয়োজন। এতে পানি নষ্ট হওয়ার পাশাপাশি জমিতে অ্যামোনিয়া বেড়ে যায়। আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসেছি এবং এই প্রযুক্তি চালু করার জন্য প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেব।

ঋণ সমস্যা ও পুরোনো স্মৃতির অবতারণা
আলাপচারিতার এক পর্যায়ে শাইখ সিরাজ ৩০ বছর আগের একটি স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারেও তিনি কৃষকদের ঋণের জন্য মহাজন বা এনজিওর ওপর নির্ভরশীলতার কথা তুলেছিলেন, যা আজও বিদ্যমান। প্রধানমন্ত্রীর কাছে তার প্রশ্ন ছিল—ঋণ ব্যবস্থাটা তিনি কতটা সহজ করতে পারবেন?

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের প্রথম ক্যাবিনেট মিটিংয়েই আমরা ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত থাকা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করেছি। এতে ১২ লাখ কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। দীর্ঘদিনের এই সমস্যা এক দিনে সমাধান হবে না, তবে কৃষক কার্ড এই সংকট সমাধানেরই একটি বড় অংশ। এর মাধ্যমে কেবল ধান চাষি নয়, মৎস্য চাষি, পোল্ট্রি খামারি এমনকি লবণ চাষিরাও ব্যাংকিং সুবিধার আওতায় আসবে।

আগামীর বাংলাদেশ
সাক্ষাৎকারের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আসুন সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি। যে যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলেই আমরা সফল হব।

Tags: উদ্বোধনকৃষক কার্ডচ্যানেল আইতারেক রহমানপরিচালক ও বার্তা প্রধানপ্রধানমন্ত্রীশাইখ সিরাজসাক্ষাৎকারস্মার্ট কার্ড
Previous Post

নববর্ষের আনন্দ বিষাদে পরিণত: রাণীশংকৈলে দেয়াল ধসে শিশুর মৃত্যু

Next Post

হামে আরও ৯ শিশুর মৃত্যু

Next Post
ছবি: সংগৃহীত

হামে আরও ৯ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

অপরিশোধিত তেল সংকটে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT