চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটিশ হাইকমিশনে শোক বইতে সই করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ব্রিটিশ হাইকমিশনে শোক বইতে সই করছেন, পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক জানাতে ব্রিটিশ হাইকমিশনে শোক বইতে সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে দুপুর ১২টা ২০ মিনিটে শোক বইতে সই করেন তিনি।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এক টুইট বার্তায় শোক বইয়ের প্রধানমন্ত্রীর সই করার ছবি প্রকাশ করেছেন।

ব্রিটিশ হাইকমিশনার লিখেছেন, ‌মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক বই স্বাক্ষরের জন্য মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী মহামান্য রানির জ্ঞান ও প্রজ্ঞা এবং মহামান্যের সঙ্গে তার ও তার বাবার বহু বৈঠকের কথা স্মরণ করেছেন।

এর আগে রোববার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে শোক বই খোলা হয়।

রানির মৃত্যুতে বাংলাদেশে শুক্রবার, শনিবার ও আজ রোববার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

রানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ব্রিটিশ হাইকমিশনে শোক বইতে স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে।

বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়েছে, রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে রোববার। ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবার আগে চার দিন তার মরদেহ ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। যাতে সাধারণ মানুষ রানিকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে পারেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাব্রিটিশ হাইকমিশন
Previous Post

সারা পৃথিবীতে বাংলা ছবির মার্কেট গড়ে তুলতে চান অনন্ত

Next Post

নিজ মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবার যাবজ্জীবন কারাদণ্ড

Next Post
অভিযুক্ত বাবা আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবার যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে খেলবে রুয়ান্ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT