চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 01, জুলাই 2023
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পৌঁছেছেন, তিনি ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ জেলা গোপালগঞ্জে পৌঁছেছেন। শনিবার ১ জুলাই সকালে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রাসহ তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে কিছুক্ষণ আগে তিনি কোটালীপাড়ায় পৌঁছান। 

জানা যায়, শনিবার সকাল ১১টায় কোটালীপাড়ায় তিনি বৃক্ষরোপন করবেন। কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করবেন। সেখানে তিনি স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকেলে কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় যাবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে রাত্রিযাপন করবেন।

আগামীকাল ২ জুলাই রোববার বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Tags: ঈদুল আজহা ২০২৩গোপালগঞ্জের কোটালীপাড়াপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত

Next Post

প্রচারের পর ‘পুনর্জন্ম’র অন্তিম পর্বের তুমুল সাড়া

Next Post
একজন ব্যক্তি হাসছে, পেছনে একটি আয়না ও অন্যান্য জিনিস দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচারের পর ‘পুনর্জন্ম’র অন্তিম পর্বের তুমুল সাড়া

বাসে আগুনে নিহত ২৫ যাত্রীর ঘটনাস্থল ছবি, আহত ও উদ্ধারকার্য চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসে আগুন লেগে ২৫ ঘুমন্ত যাত্রীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT