চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত থেকে শূন্য হাতে ফিরে আসিনি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নারী বক্তা লাইব্রেরি বা বইয়ের শেলফের সামনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফরে বাংলাদেশের প্রাপ্তি তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবদিক থেকে যদি চিন্তা করি তাহলে শূন্য হাতে এসেছি এটি বলা যাবে না। তবে কি পেলাম না পেলাম এটা মনের ব্যাপার। মন যদি বলে কিছুই পাই নাই তাহলে আমার কিছু বলার নাই।

বুধবার বিকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: ভারত থেকে আমরা তেল নিয়ে আসছি। আসাম থেকে আমাদেরর পার্বতীপুরে ডিপোতে এই তেল আসবে। এর জন্য যে পাইপলাইন সেটা তৈরী হয়ে গেছে। ভারতই সেটা তৈরি করে দিয়েছে। চট্টগ্রাম বাঘাবাড়ি থেকে তেল নিয়ে আর ওখানে যেতে হবে না। এতে করে সেখানকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে। আমরা পণ্য উৎপাদন করি। তারপরও কিছু পণ্য আমাদের আমদানি করতে হয়। সব জায়গায় যখন ক্রাইসিস দেখা যায়, ভারত থেকে যেন সেটা পািওয়া যায় সে ব্যবস্থাটাও আমরা করছি। ভারত থেকে এলএনজি আমরা আমদানি করবো। খুলনা অঞ্চলে আমাদের গ্যাসের সমস্যা, সেখানে এই গ্যাস দিয়ে সমস্যা সমাধান করা যাবে। এভাবে যদি চিন্তা করি শূন্য হাতে যে আসছি সেটা আপনারা বলতে পারবেন না।

ভারত সফরে যথেষ্ট আন্তরিকতা পাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন: ভারতে আমি যথেষ্ট আন্তরিকতা পেয়েছি। প্রেসিডেন্ট- প্রাইম মিনিস্টার যার সাঙ্গেই আমার কথা হয়েছে আন্তরিকতা পেয়েছি। বাংলাদেশের বিষয়ে ভারতের দল-মত নির্বিশেষে সবসময় এক থাকে। একাত্তরে ভারতের দল মত নির্বিশেষে জনগণ এক হয়ে আমাদের সমর্থন দিয়েছিল।আবার যখন আমরা স্থলসীমান্ত চুক্তি করেছি, তখন ভারতের সকল দল পার্লামেন্টে সেটার সমর্থন করেছে। বন্ধুপ্রতিম দেশ তাদের সঙ্গে সবসময় ভাল সম্পর্ক থাকবে, পাশাপাশি দুইটা দেশ এদের মধ্যে সমস্যা থাকতে পারে।

কিন্তু সকল সমস্যা আলোচনার মধ্যদিয়ে সমাধানের কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন: কিন্তু আমি মনে করি আলাপ আলোচনার মধ্য দিয়ে সেগুলো সমাধান করা সম্ভব। ৬৫ সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে আমাদের রেল যোগাযোগ সড়ক যোগাযোগ অনেক কিছুই ধ্বংস হয়েছিল। সেগুলো একে একে আমি উন্মুক্ত করে দিচ্ছি, যাতে সীমান্তবর্তী ওই অঞ্চলের মানুষের আর্থসামাজিক কর্মকাণ্ড আরো গতিশীল হয়।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন: আপনি যদি নিজে ভালো বন্ধু হন তাহলে সবাই ভালো থাকবে ।আর যদি নিজে একটু এদিক-ওদিক করেন তাহলে তো সবাই ভালো থাকে না। আমাদের পররাষ্ট্র নীতি একদম স্পষ্ট, সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়।

গত ৫ সেপ্টেম্বর চার দিনের সরকারি সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্পর্ক, বিদ্যূৎ ও জ্বালানি খাতের সহযোগিতা, অভিন্ন নদীর পানি বন্টন, পানি সম্পদ ব্যবস্থাপনা, মাদক চোরাচালান ও মানব পাচার রোধ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হয়। স্মারক সই শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ভারতে সরকারি সফর করেন।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন মাধুরী

Next Post

উদ্যোক্তা বিথীর ঘানি ভাঙা বাদাম তেল সাড়া ফেলেছে

Next Post
উদ্যোক্তা বিথীর বাদাম তেল উৎপাদনের দৃশ্য, ঘানি ভাঙা প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্যোক্তা বিথীর ঘানি ভাঙা বাদাম তেল সাড়া ফেলেছে

সাকিব আল হাসান ক্রিকেট খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি অলরাউন্ডার: আবারও শীর্ষে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT