চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে বাকিংহাম প্যালেসে রাজার অভ্যর্থনায় প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:42 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2022
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী লন্ডনে বাকিংহাম প্যালেসে রাজার অভ্যর্থনায় অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চালস’র দেয়া অভ্যর্থনায় যোগ দিয়েছেন।

রাজা চালস ও কুইন কনসোর্ট ক্যামিলা পার্কার সদ্য প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজাদের সম্মানে এ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।

রোববার সন্ধ্যায় (স্থানীয় সময়) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও এ অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন।

প্রিন্স উইলিয়াম, কেট মিডলটন, প্রিন্স এডওয়ার্ড, সোফি উইসাক্স, প্রিন্সেস অ্যানি, তার স্বামী ভাইস অ্যাডমিরাল স্যার টিম লরেন্স ও ডিইক অ্যান্ড ডাচেস অব গ্লুসেস্টারসহ রাজপরিবারের অন্যান্য সদস্যগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করা নতুন রাজা ও কুইন কনসোর্ট-এর সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন।

তিনি বলেন, তারা নতুন রাজার মা প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে কথা বলেন।

মুনা শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ কেবলমাত্র নতুন রাজা চালস’র মা’ই ছিলেন না, তিনি তাঁর কাছেও একজন মায়ের মতো ব্যক্তিত্ব ছিলেন।’

বাংলাদেশের প্রধামনমন্ত্রী নতুন রাজা ও কুইন কনসোর্টকে অভিনন্দন জানান।

মুনা উল্লেখ করেন, রাজা ও কুইন কনসোর্ট উভয়েই অক্টোবরে তাদের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

তার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ হাই কমিশনার বলেন, কুইন কনসোর্ট বলেছেন যে তার সিলেট ও সুন্দরবন সফরের পরিকল্পনা ছিল।

মুনা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যুক্তরাজ্য, কানাডা ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডের রানি, ভারত ও নেপালের প্রেসিডেন্ট এবং বিশ্বের অন্যান্য নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এরআগে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোট বোন শেখ রেহানা। ওয়েস্টমিনিস্টার প্যালেসে যান প্রয়াত রাণী এলিজাবেথের মরদেহের প্রতি তাঁদের শেষ শ্রদ্ধা জানান।

১৫ সেপ্টেম্বর শেখ হাসিনা রাণী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান।

তিনি আজ সন্ধ্যায় (স্থানীয় সময়) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

Previous Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের অবরোধ, অচল ক্যাম্পাস

Next Post

বাংলাদেশের ফাইনাল দেখা যাবে যে চ্যানেল ও লিংকে

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাইছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ফাইনাল দেখা যাবে যে চ্যানেল ও লিংকে

দুটি ইভিএম ভোটিং মেশিনের স্ক্রিনে নির্বাচনী তালিকা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২ লাখ ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT