চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 07, জুলাই 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সঙ্গে রোবোসাব ২০২৬ শিক্ষার্থীদের মতবিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘রোবোসাব ২০২৬’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক গবেষণায় তরুণদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের সাফল্যের জন্য শুভকামনা জানান।

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টা ২৯ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর রোবোসাব ২০২৬ শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

পোস্টে বলা হয়, মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা, রোবোসাব ২০২৬. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রীর দপ্তরে মতবিনিময় সভা

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী রচিত ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের হাতে উপহার

মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী তার রচিত ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে তুলে দেন।

আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘রোবোসাব ২০২৬’ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এই শিক্ষার্থী দল।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের সাক্ষাৎ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশ সফরের আগে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে এবং তার দিকনির্দেশনা নিতে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, তারা ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’ -এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স উদ্যোগ, যা ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে শুরু হয়। বর্তমানে প্রকল্পটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীমতবিনিময়রোবোসাব ২০২৬
Previous Post

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

Next Post

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

Next Post
তথ্য উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

ফ্যাশন, সুজেনীলতা ও ফ্যাশনের পেছনের গল্পের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT