জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রথমবারের মতো জাতিসংঘের এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সাইডলাইন বৈঠক, দ্বিপক্ষীয় আলোচনা এবং বিশ্বনেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।








